বিনোদন

প্রথম সিনেমা ‘ন ডরাই দিয়ে বাজিমাত সুনেরাহ

বিনোদন ডেস্ক : নবাগত চিত্রনায়িকা সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন এই নায়িকা। রুপালি জগতে পা রেখেই তার হাতে উঠতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ যেন একাদশে বৃহস্পতি।

বুধবার (৩ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এর চূড়ান্ত তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯-এ ‘ন ডরাই’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন সুনেরাহ। শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ পরিচালকসহ বেশ ক’টি বিভাগে পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।

পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত সুনেরাহ। তিনি বলেন, পুরস্কার সবসময় কাজের অনুপ্রেরণা যোগায়। ক্যারিয়ারের প্রথম সিনেমায় পুরস্কার পেয়ে কাজের অনুপ্রেরণা ও দায়িত্ব অনেকগুণ বেড়ে গেল।

শুরুটা নাচ শেখার মধ্য দিয়ে। মাত্র আড়াই বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে (বাফা) নাচ শেখা শুরু করেন সুনেরাহ। স্কুলে থাকতে থিয়েটারেও অভিনয় করেন তিনি। পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন। তখন বাস্কেটবল ও ভলিবল ছিল তার পছন্দের খেলা।

বিটিভির তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন সুনেরাহ। সেখান থেকে এক পরিচিতজনের মাধ্যমে র‌্যাম্পে পথচলা শুরু করেন। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন। ছোটবেলা থেকে বড় পর্দায় কাজ করার স্বপ্ন বুনেন সুনেরাহ।

মায়ের উৎসাহে তা পূর্ণ হয় ‘ন ডরাই’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ও তানিম রহমান অংশু পরিচালিত এ সিনেমায় একজন সার্ফারের চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

দুই ঘণ্টা পর মিরপুর-১০ সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা