বিনোদন

বাসায় ফেরা হলোনা সুরাইয়ার

নিজস্ব প্রতিনিধি টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশা চাপায় সুরাইয়া আক্তার (১০) নামের এক মাদরাসার ছাত্রী নিহত হয়েছে। নিহত সুরাইয়া আক্তার (১০) বিয়ালা গ্রামের সলিম ভূইয়ার মেয়ে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল-বাসাইল সড়কের বিয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, দুপুর ১২টার দিকে উপজেলার বিয়ালা গ্রামের একটি মাদরাসার প্রথম শ্রেণিতে পড়ুয়া সুরাইয়া আক্তার ছুটি শেষে সড়কের পাশ দিয়ে যাচ্ছিল।

এ সময় বাসাইল থেকে টাঙ্গাইলগামী সিএনজি চালিত একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সুরাইয়াকে চাপা দেয়।

এ সময় গুরুতর আহত সুরাইয়াকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক সিএনজিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা