বিনোদন

তিন সিনেমায় ৩০০ কোটি আয় প্রভাসের

বিনোদন ডেস্ক : বাহুবলীখ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাস তার আগামী তিনটি ছবি থেকে মোট প্রায় ৩০০ কোটি টাকা আয় করতে চলেছেন। পারিশ্রমিকের দিক থেকে দক্ষিণী কোনও অভিনেতা প্রভাসের ধারে কাছে নেই তো বটেই, এমনকি অনেক তাবড় তাবড় বলিউড অভিনেতাদেরও তিনি পেছনে ফেলে দিয়েছেন।

প্রতিটি সিনেমার জন্য প্রায় ৭৫ থেকে ৮০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন প্রভাস। এছাড়াও অনেক ফিল্মে লাভের দশ শতাংশও তিনি পারিশ্রমিক হিসেবে পান। সব মিলিয়ে প্রতি সিনেমায় তার গড় আয় ৭৫ কোটি টাকা। সিনেমার ব্যবসার সঙ্গে যুক্ত অনেকের মতে প্রভাস তার আগামী তিনটি ছবি থেকে মোট ৩০০ কোটি টাকা আয় করতে চলেছেন।

প্রভাসের আগামী ছবি ‘রাঁধে শ্যাম’-এর শুটিং ইতিমধ্যে শেষ পর্যায়ে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী পূজা হেগড়ে। এছাড়াও, ‘আদিপুরুষ’ নামক একটি মাইথলজিক্যাল ড্রামাসহ নাগ অশ্বিনীর একটি সায়েন্স ফিকশন থ্রিলারের কথাও ঘোষণা করেছেন তিনি। এই দুটি ছবি থেকে তিনি মোট ১৮০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে পাবেন।

এছাড়াও খুব শীঘ্রই আরও একটি ছবির কথা তিনি ঘোষণা করতে চলেছেন। নির্দেশক প্রাশান্ত নীল-এর সঙ্গে এই ছবিটিতে কাজ করবেন তিনি। সিনেমাটি তৈরি হবে হবেল ফিল্মস-এর প্রযোজনায় এবং এটি সারা দেশ ব্যাপী একটি সিনেমা হবে। এই ছবিটির জন্য প্রভাস ১০০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন বলে জানা গেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা