বিনোদন

রামের সীতা হলেন কৃতি শ্যানন 

বিনোদন ডেস্ক : অবশেষে রামের সীতাকে খুঁজে পাওয়া গেলো। থ্রিডি অ্যাকশন ছবি ‘আদিপুরুষ’-এ রামের বিপরীতে সীতা চরিত্রে কে অভিনয় করবেন- এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল বলিউডভক্তদের মধ্যে। আগেই রামের চরিত্রে নির্ধারিত ছিলেন বাহুবলিখ্যাত অভিনেতা প্রভাস।

কিন্তু তার বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করার জন্য আনুশকা শর্মা, কীর্তি সুরেশ, কিয়ারা আদবানীসহ অনেকের নামই ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সবাইকে তাক লাগিয়ে সীতা চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন কৃতি শ্যানন।

পৌরাণিক এ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান। সীতার চরিত্রে অভিনয় করা নিজের জীবনের এক অনন্য সুযোগ হাতছাড়া করতে চাননি কৃতি শ্যানন। প্রস্তাব পাওয়া মাত্রই রাজি হয়ে যান।

সীতারূপী কৃতিকে নিয়ে এরই মধ্যে বাজি ধরাও শুরু হয়ে গেছে বলিউডে। কারণ চরিত্রটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য ঐতিহাসিক। ছবির অভিনয়শিল্পীরাও এর জন্য উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে সে ইঙ্গিতও দিয়েছেন প্রভাস।

ছবিটি পরিচালনা করছেন ওম রাউত। আগামী বছর থেকে শুটিং শুরু হবে এবং ২০২২ সালের ১১ আগস্টে ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা দিয়ে রেখেছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা