শিল্পী বিশ্বাসের কণ্ঠে   ‘আমি যাবো শ্বশুর বাড়ি’
বিনোদন

শিল্পী বিশ্বাসের কণ্ঠে   ‘আমি যাবো শ্বশুর বাড়ি’

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে এসেছে শিল্পী বিশ্বাসের কণ্ঠে বিষয়টিভিত্তিক উৎসবমুখর একটি গান। শিরোনাম ‘আমি যাবো শ্বশুর বাড়ি’।

এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল শাহির।

গানটির সঙ্গে আরটিভি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরমেন্স করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এরপর থেকেই দর্শক-শ্রোতাদের আলোচনায় এই গান। আর গানটি শ্রোতাদের প্রশংসা পাওয়ায় বেশ উচ্ছ্বসিত গায়িকা শিল্পী বিশ্বাস।

তিনি জানান, গানটি খুব শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে আরটিভি মিউজিক’র ইউটিউব চ্যানেলে।

কণ্ঠশিল্পী শিল্পী বিশ্বাস বলেন, ‘বিয়ে এবং শ্বশুর বাড়ি যাওয়ার ব্যাপারে একটি দুষ্ট মেয়ের যে সরল আকুতি, সে বিষয়টি গানটিতে তুলে ধরা হয়েছে। খুবই সহজ কথা-সুরের গান। ২০১৮ সালে গানটি গেয়েছিলাম। ভীষণ আনন্দমুখর ও নাচের গান এটি। যেকোনো বিয়ের উৎসবে পারফরমেন্স করার মত একটি গান, স্টেজের জন্য তো বটেই। ’

শিল্পী বিশ্বাস আরও বলেন, গানটি আরটিভি থেকে আনুষ্ঠানিকভাবে মিউজিক ভিডিও আকারে প্রকাশের পর অন্যরকম কিছু হবে বলে আমি আশাবাদি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

পেছাল সোহেল রানাসহ ৮ আসামির যুক্তিতর্ক

সাভারে ধসে পড়া রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিয...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা