বিনোদন

এবার ক্যাটরিনার বোনের প্রতি নজর সালমানের

বিনোদন ডেস্ক : বলিউডে বহু নায়িকা সালমান খানের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছেন। ক্যাটরিনা কাইফও তাদের মধ্যে একজন। ক্যাটরিনাকে বলিউড ইন্ডাস্ট্রিতে পোক্ত জায়গা করে দিতে সালমান বহুদিন কষ্ট করেছেন।

ক্যাটরিনা নিজেও সেটি স্বীকার করেন। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্কও গড়ে ওঠে। তবে সেটি টিকেনি। যদিও দুজন নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব ট্যাগ দিয়ে রাখতেই পছন্দ করেন।

এবার সালমানের বোন ইসাবেলের দিকে দৃষ্টি দিয়েছেন সালমান। ইসাবেলের ভূয়সী প্রশংসা শোনা গেছে সালমানের মুখে। ২০ নভেম্বর অন্তর্জালে মুক্তি পায় ইসাবেলের নতুন মিউজিক ভিডিও ‘মাশাআল্লাহ’। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শেয়ার করে প্রশংসা করেছেন সালমান।

বুধবার (০২ডিসেম্বর) ইনস্টাগ্রামে ওই গানের ভিডিও পোস্ট করে সালমান খান লিখেছেন– ‘আরে বাহ ইসাবেল... দারুণ গান এবং তোমাকে সুন্দর দেখাচ্ছে... অনেক অভিনন্দন।’

ইসাবেলের এই গানের প্রশংসা আরও অনেকে করেছেন। এই গানটি গেয়েছেন দীপ মনি। তিনি এক সাক্ষাৎকারে ইসাবেলের অভিনয়ের প্রশংসা করেছেন। বলেছেন, ইসাবেলে খুবই পেশাদার। গানটিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি।

প্রসঙ্গত সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক হচ্ছে ইসাবেল কাইফের। অ্যাকশন সিনেমা ‘কোয়াথা’য় দেখা যাবে ইসাবেলকে। এতে অভিনয় করবেন সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা