বিনোদন

‘আবারো’ অনিন্দিতার সঙ্গে তৌহিদ আফ্রিদি

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। তার নতুন-নতুন ভ্লগ দেখার অপেক্ষায় থাকেন লাখো ভক্ত। নতুন কিছু এলেই হুমড়ি খেয়ে পড়েন সবাই। ইউটিউব ছাড়াও মাই টিভিতে একটি সেলিব্রিটি শো উপস্থাপনা করেও প্রশংসা পাচ্ছেন।

মাঝে মধ্যে অভিনয়েও দেখা যায় তাকে। এবার তিনি অভিনয় করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। নাম ‘আবারো’। চলতি সপ্তাহেই রাজধানীর বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে বলে নিশ্চিত করলেন নির্মাতা হায়াৎ মাহামুদ।

এখানে তৌহিদ আফ্রিদির সঙ্গে জুটি বেঁধেছেন অনিন্দিতা মিমি। বেশ কিছু বিজ্ঞাপন-মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় এসেছেন তিনি। প্রথমবার কাজ করলেন শর্টফিল্মে।

‘আবারো’-এর নির্মাতা হায়াৎ মাহমুদ জানান, ব্যতিক্রমী ভাবনার একটি গল্প এখানে তুলে ধরা হয়েছে। দর্শকের জন্য রয়েছে বার্তাও।

তৌহিদ আফ্রিদি জানান, ‘অনেক রকম অভিনয়েরই প্রস্তাব আসে। তারমধ্যে যে কাজটিতে আমি নিজেকে খুঁজে পাই, বিশেষ কিছু মনে হয় সেটি করার চেষ্টা করি। ‘আবারো’ তেমনই একটি কাজ হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার।’

এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে অনিন্দিতা মিমি বলেন, ‘প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলাম। কারণ চলচ্চিত্রটির গল্পটা দারুণ। আর আফ্রিদির সঙ্গেও কাজের বেশ চমৎকার অভিজ্ঞতা হলো। মজা করে কাজটি শেষ করলাম। দর্শকের সাড়া পেলে তৃপ্তি পাবো।’

নির্মাতা জানান, আগামী ৪ ডিসেম্বর রাত ১০ টায় তৌহিদ আফ্রিদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘আবারো’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অবমুক্ত হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা