বিনোদন

বলিউড  ও বক্স অফিসে নাম্বার ওয়ান অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক : গত এক দশক ধরে বক্স অফিস শাসন করে আসছেন সালমান খান। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সালমানের মুক্তি পাওয়া ১৫টি ছবিই ছিলো ব্লকবাস্টার। এগুলোর প্রায় প্রতিটিরই আয় ছিলো ১০০ কোটি রুপি।

তাছাড়া সাল্লুর অভিনীত ‘টাইগার থ্রি’ তো ব্যবসা করেছিলো ৩০০ কোটি রুপি। সুতরাং বক্স অফিসের হিসেব দেখে বলতে গেলে, ভাইজান এখনও শক্তিশালী অবস্থানে রয়েছেন।

চমকপ্রদ তথ্য হলো- গত দুই বছর ধরে ভাইজানের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেখা গেছে বলিউড ইন্ডাস্ট্রির আরেক সুপারস্টার অক্ষয় কুমারকে। ২০২১ সালে মুক্তি পেতে যাচ্ছে এই খিলাড়ি তারকার ৮টি ছবি।

যার ‘সূর্যবংশী’, ‘আতরাঙ্গি রে’, ‘বেল বটম’, ‘পৃথ্বীরাজ’ ও ‘রক্ষা বন্ধন’ সর্বনিম্ন ১০০ কোটি রুপি করে আয় করবে বলে ধরেই নিয়েছে বাণিজ্য গবেষকরা। তবে ‘সূর্যবংশী’ ও ‘পৃথ্বীরাজ’ ২০০ কোটির বেশি আয় করতে পারে বলে ধারণা করছে তারা।

অতএব এই পাঁচটি ছবির মোট হিসেব করলে দাঁড়ায় ৮০০ কোটি রুপি। যদি এমনটি হয় তাহলে ২০২১ সালে অক্ষয় কুমার হবেন সবচেয়ে বেশি আয় করা তারকা।এদিকে, ২০১৯ সালে অক্ষয় কুমারের ৪টি ছবি মুক্তি পেয়েছিলো। যা বক্স অফিসে ৭৫৭ কোটি রুপি আয় করেছিলো।

২০২০ সালের হিসেব অনুযায়ী বক্স অফিসে বলিউড সুপারস্টার সালমান খানের পরের অবস্থানটিতেই এখন রয়েছেন অক্ষয় ‍কুমার। তবে সালমান যেখানে তার তারকাখ্যাতি দিয়ে বক্স অফিসে সফলতা অর্জন করেন, সেখানে অক্ষয় অভিনয় দক্ষতার জোরে ভক্তদের হৃদয় ও বক্স অফিসে বাজিমাত করেন।

আগামী বছর সালমান খান অভিনীত ‘রাধে’ ও ‘অন্তিম’ নামে দুটি ছবি মুক্তি পাবে। যেখানে অক্ষয়ের মুক্তি পাবে ৮টি ছবি। তাই সব ঠিক থাকলে ২০২১ সালে বক্স অফিসে রাজত্ব করবেন অক্ষয় কুমার। যার মধ্য দিয়ে তিনি হয়ে উঠবেন বলিউড ইন্ডাস্ট্রি ও বক্স অফিসের নাম্বার ওয়ান তারকা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা