মঙ্গলবার নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে নরসিংদী জেলা পুলিশের এলআইসি শাখাসহ জেলার বিভিন্ন ইউনিট কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনসমূহ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।
উল্লেখ্য, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা নরসিংদী জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের এলআইসি শাখাসহ জেলার ৭টি থানার সমন্বিত প্রচেষ্টায় বিভিন্ন ব্র্যান্ডের হারানো মোবাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়।
দীর্ঘ প্রচেষ্টার পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
সাননিউজ/বান্না