বিনোদন

কঙ্গনাকে হুমকি দিলেন জাভেদ আখতার

বিনোদন ডেস্ক : কঙ্গনা রনৌতকে নিয়ে বলিউডে কম জল ঘোলা হয়নি। এরজন্য একের পর এক মামলা, হুমকি, বয়কটের ডাকের মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে।

এবার কঙ্গনার বিরুদ্ধে জবানবন্দি রেকর্ড করালেন জাভেদ আখতার। ন্যাশনাল টেলিভিশনে বসে ‘বলিউড কুইন’ তার সম্মানহানি করেছেন- এমন অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছেন জাভেদ আখতার।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের আইনজীবীর মাধ্যমেই জবানবন্দি দিয়েছিলেন জাভেদ। আগামী ১৯ ডিসেম্বর আদালতে এই মামলার শুনানি হবে বলেও জানা যাচ্ছে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের একাংশের পাশাপাশি জাভেদ আখতারের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেন কঙ্গনা। কঙ্গনার অভিযোগ, জাভেদ আখতার নাকি বাড়িতে ডেকে নিয়ে ভয় দেখিয়েছিলেন তাকে।

ঋত্বিক রোশনের সঙ্গে কঙ্গনার যে বিবাদ চলছিল সে বিষয় থেকে সরে আসার জন্য বলেছিলেন অভিনেত্রীকে। রোশনরা শক্তিশালী। কঙ্গনা যদি তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেন, তাহলে ভবিষ্যতে তাকে জেলের ঘানিও টানতে হতে পারে বলে নাকি কঙ্গনাকে হুমকি দেন জাভেদ আখতার।

অভিনেত্রীর ওই মন্তব্যের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। রোশন পরিবারের সঙ্গে লড়াই করতে গিয়ে কঙ্গনা কীভাবে জাভেদ আখতারের মতো একজন মানুষের সম্পর্কে আকস্মিক এরকম মন্তব্য করলেন, তা নিয়েও শুরু হয়েছিল সমালোচনা। এর প্রেক্ষিতেই মানহানির মামলা করেন প্রখ্যাত এই গীতিকবি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা