ফারুক
জাতীয়

ফারুকের আসন শূন্য ঘোষণা

সান নিউজ ডেস্ক : সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। যেকোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার পরই ভোটগ্রহণের লক্ষ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়া করে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন : কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতিতে সন্তোষ

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ০১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে ২০২৩ তারিখ মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সংসদ সচিবালয়ের গেজেট আমরা পেয়েছি এবং এ আসনের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে কমিশন বরাবর ফাইল তুলেছি। কমিশন সিদ্ধান্ত দেওয়ার পরই তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন : রোহিঙ্গা প্রত‌্যাবাসন চূড়ান্ত নয়

প্রসঙ্গত, চিত্রনায়ক ফারুক গত সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, ছেলে রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্যা ভক্ত রেখে গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা