ছবি-সংগৃহীত
জাতীয়

ফল বাতিল করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক : গণপ্রতিনিধিত্ব সংশোধন আইনে গেজেট প্রকাশের পর নির্বাচনে অনিয়ম হলে পুরো ভোট বাতিলের ক্ষমতা চাইলেও তা পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন : কমিউনিটি ক্লিনিকের স্বীকৃতিতে সন্তোষ

যেসব কেন্দ্রে অনিয়ম হবে শুধুমাত্র সেসব কেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন, এমন বিধান রেখে ‌‌‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইন ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : কূটনীতিকদের নিরাপত্তা বেশ ভালো

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আরপিওর ২৫ ধারা অনুযায়ী প্রিসাইডিং কর্মকর্তা অনিয়ম পেলে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে রিটার্নিং অফিসারকে জানাবেন। আবার ৯১ ধারা অনুযায়ী অনিয়মের আশঙ্কা থাকলে বা ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট না হলে ভোটকেন্দ্র বা সম্পূর্ণ নির্বাচনী এলাকার বা ভোট গ্রহণসহ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম বন্ধ করে দিতে পারবে।

আরও পড়ুন : বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

তবে এই ক্ষমতা কমিশন গেজেট প্রকাশের পরে প্রয়োগ করতে পারবে কিনা তা স্পষ্ট করা নেই বিদ্যমান আরপিওতে। এ বিষয়টি স্পষ্ট করতে কমিশন থেকে আরপিও সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা