সংগৃহীত
জাতীয়

নওগাঁ-২, স্থগিত নির্বাচন ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: নওগাঁ-২ আসনে স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন কমিশনের আদেশক্রমে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান থেকে গণভবনে বার্তা

একই সাথে মনোনয়নপত্র দাখিল, রিটার্নিং অফিসারের মাধ্যমে মনোনয়নপত্র বাছাই, প্রতীক বরাদ্দ, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের তারিখ জানিয়েও নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, নওগাঁ- ২ আসনের প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুর কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্বাচনী এলাকা থেকে ১ জন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারগণকে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশের অভিনন্দন

রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, এ অফিসার মনোনয়নপত্র বাছাই করবেন ১৮ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ১৯-২৩ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ২৪ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২৫ জানুয়ারি, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, আমিনুল হক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন তিনি। নওগাঁ জেলা আ’লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। এছাড়াও, তিনি ১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পত্নীতলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: দ্বাদশ নির্বাচন গণতন্ত্রের জন্য ভালো ইঙ্গিত

আমিনুল হকের ব্যক্তিগত সহকারী ছয়ফুল ইসলাম বলেন, আমিনুল হক মামলার শুনানিতে অংশ নিতে গত ২৫ ডিসেম্বর ঢাকায় যান। ঢাকায় যাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ২৬ ডিসেম্বর রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৯ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

ইরানকে যুদ্ধে পরাজিত করার পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিকে মার্কিন...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

১৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্টকে কেন্দ্র করে সর্বোচ্চ...

২৫ দিনের গ্যাস সংকটে মিলছে স্বস্তি

টানা ২৫ দিনের তীব্র গ্যাস সংকটের পর দেশে সরবরাহ পরিস্থিতিতে কিছুটা উন্নতি দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা