সংগৃহীত
জাতীয়

স্থগিত ভোটের তারিখ জানালেন সিইসি

জেলা প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ময়মনসিংহ-৩ আসনে সহিংসতার অভিযোগে বন্ধ কেন্দ্রের ভোট আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন: এই বিজয় জনগণের

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার (৭ জানুয়ারি) ভোটের দিন অনিয়মের অভিযোগে কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিন ভোটগ্রহণ শেষ হওয়ার শেষ মুহূর্তে বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার ৪০ নম্বর ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রটি দখল ও ভাঙচুর করে ৬ টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ৪১.৮ শতাংশ ভোট পড়েছে

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে একটি কেন্দ্রের ফলাফল বাতিল হওয়ায় ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য ১ হাজারেরও কম থাকায় এই আসনের ফলাফল স্থগিত রয়েছে।

এই আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে মোট ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন মোট ৫২ হাজার ২১১ ভোট।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা