বিনোদন
করোনা পরীক্ষা

করোনা পরীক্ষা : স্ত্রীর নেগেটিভ, স্বামীর পজেটিভ

বিনোদন ডেস্ক : সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। কয়েকটা দিন ভালোই কাটছিল। কিন্তু ১৫ নভেম্বর তার শরীরে আবারো করোনাভাইরাস ধরা পড়ে। এরপর তাকে পরদিন সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে করোনা আক্রান্ত নায়ক ফারুক জানান, শনিবার (২১ নভেম্বর) দ্বিতীয় দফায় তার করোনা পরীক্ষা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রিপোর্ট হাতে এসেছে। সেখানেও পজেটিভ হয়েছেন তিনি। তবে তার সেবা ও দেখাশোনার জন্য সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকা এ অভিনেতার স্ত্রী ফারহানা ফারুকের করোনা নেগেটিভ এসেছে।

ফারুক বলেন, ‘বিষয়টা আজব। আমি খুব টেনশানে ছিলাম ওকে নিয়ে। সাধারণত করোনা রোগীদের সংস্পর্শে কাউকে আসতে দেয়া হয় না। কিন্তু ও আমার শরীরের কথা ভেবে আমার সঙ্গেই ছিলো। শনিবার তারও করোনা টেস্ট করা হয়েছে। ভয়ে ছিলাম ওরও পজিটিভ আসে কী না। অবাক করা ব্যাপার হলো ও করোনা নেগেটিভ। সবই আসলে আল্লাহর ইচ্ছা।’

ফারুক জানান, দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হলেও আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। দোয়া চেয়েছেন সবার কাছে। সেইসঙ্গে করোনায় আক্রান্ত তার মেয়ে তুলসির জন্যও দোয়া চেয়েছেন এই অভিনেতা ও রাজনীতিবিদ।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা