বিনোদন

বয়স কম থাকায় অনেক কিছু বুঝিনি : সারিকা

বিনোদন ডেস্ক : বাংলাভিশনের জনপ্রিয় সেলিব্রেটি শো ‘আমার আমি’-তে উপস্থাপনা করছেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। এর আগে এই শো-তে উপস্থাপনা করেছিলেন সৃজিত স্ত্রী মিথিলা। তাই মিথিলার পরিবর্তে শো-তে উপস্থাপনা করছেন সারিকা।

এদিকে অনেকদিন পরে দীর্ঘ বিরতী ভেঙ্গে আবারো ক্যামেরার সামনে এলেন তিনি। তবে বিরতীর আগে আর ক্যারিয়ার যেন ছিলো মধ্যগগণে। এ নিয়ে সারিকার মন্তব্য, যে বয়সে আমি জনপ্রিয়তা পেয়েছি, সেটা যদি এখন হতো, তাহলে বুঝতাম। তখন বয়স কম ছিল, অনেক কিছু বুঝিনি। এই না বোঝার কারণে ক্যারিয়ারের একদম পিক টাইমে কাজ ছেড়ে দিয়েছিলাম।

অভিনয় থেকে কেনো দূরে ছিলেন এমন প্রশ্নের জবাবে সারিকা বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও নিয়মিত হতে পারিনি। এদিকে আমার মেয়েও ছোট ছিল। পারিপার্শ্বিক নানা কারণ ছিল। সবকিছু কাটিয়ে উঠতে সময় লেগে যায়। তবে আমি আফসোস করি না। নতুন স্বাভাবিকে আমিও নিজেকে পুরোপুরি গুছিয়ে নিয়েছি। এখন পরিচালকেরা আমাকে নির্ধারিত সময়ের আগে শুটিং স্পটে পান। সবার কাছ থেকে এমন কথা শুনে খুব ভালো লাগছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা