বিনোদন

বিয়ে করলেন বনি-কৌশানী

বিনোদন ডেস্ক : বাস্তব জীবনে চুটিয়ে প্রেম করছেন কলকাতার আলোচিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। তাদের প্রেমের বিষয়টি টলিপাড়ার সবারই জানা। এবার নাকি বিয়েটা সেরেই ফেললেন তারা। তবে তাদের এ বিয়ে বাস্তব জীবনে নয় বরং ক্যামেরার পর্দায়।

ঘটনা হলো- পর্দায় আবারো একসঙ্গে বনি-কৌশানী। সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ‘বিয়ে ডট কম’ সিনেমায় দেখা যাবে তাদের। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে সম্প্রতি। জানা গেছে, এ সিনেমাতে বিয়ে সেরে ফেলবেন বনি ও কৌশানি।

ম্যাট্রিমোনিয়াল সাইট এবং তাতে আত্মীয়তা করার সুবিধা-অসুবিধা নিয়ে ‘বিয়ে ডট কম’ সিনেমার গল্প। সিনেমায় ‘অয়ন’ চরিত্রে দেখা যাবে বনিকে। আর কৌশানী অভিনয় করেছেন ‘শ্রেয়া’ চরিত্রে। বনি-কৌশানী ছাড়াও এতে দেখা যাবে পায়েল সরকার ও জয়ী দেবরায়কে।

বর্তমান সময়ের টলিউডের আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম কৌশানী। এর আগে, ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘জানবাজ’ সিনেমায় জুটিবদ্ধ হয়েছিলেন বনি-কৌশানী। বনি ছাড়াও সোহম চক্রবর্তী ও দেব বিপরীতেও দেখা গিয়েছিল তাকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা