বিনোদন

ছবি প্রযোজনায় অভিনেত্রী সোহানা সাবা

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটক প্রযোজনা করেছেন অভিনেত্রী সোহানা সাবা। সর্বশেষ ‘টুইন রিটার্নস’ নামে একটি ওয়েব সিরিজ প্রযোজনা করেন তিনি। এবার নেমেছেন ছবির প্রযোজনায়।

তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামারবাড়ি’ থেকে নির্মিত হচ্ছে নতুন ছবি ‘জয়িতা’। আর ছবিটি পরিচালনা করবেন পূজন মজুমদার। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন সোহানা সাবা।

এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন এই ছবির গল্পটি শোনার পর মনে হলো, নিজেই প্রযোজনা করি। তাই ছবিটির কাজ হাতে নিয়েছি। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু করব। ছবির মূল গল্প পরিচালক শামীম আহমেদ রনীর। গল্প ও চরিত্র সম্পর্কে এখনই জানাতে চাইছি না।

ছবিটির ব্যাপারে নির্মাতা পূজন মজুমদার বলেন, সাবা আপু আমার পছন্দের অভিনেত্রী। তার প্রযোজিত ও অভিনীত ছবি দিয়ে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো দর্শকদের।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা