বিনোদন

ডিকশনারি’র জন্য কলকাতায় মোশাররফ করিম

বিনোদন ডেস্ক : শুটিংয়ের জন্য নয় এবার ওপার বাংলার চলচ্চিত্র ‘ডিকশনারি’র ডাবিংয়ে অংশ নিতে কলকাতায় যাচ্ছেন মোশাররফ করিম। আগামী ২ ডিসেম্বর মোশাররফের ডাবিংয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে বলে এক ভিডিও বার্তায় জানিয়েছেন নির্মাতা ব্রাত্য বসু।

এর আগে, মোশাররফ করিমের সহশিল্পী পৌলমী বসু ডাবিংয়ে অংশ নেবেন। করোনাভাইরাস সঙ্কট কাটিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে `ডিকশনারি’ চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ। সম্প্রতি প্রথম দফার ডাবিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান।

করোনার কারণে আট মাস দৃশ্যধারণ বন্ধ থাকার পর গত ২০ নভেম্বর থেকে কলকাতায় চন্দ্রকোনায় এলাকায় এর দৃশ্যধারণ শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নিয়েছেন আবীর ও নুসরাত। এতে এক ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম আর তার বিপরীতে দেখা যাবে পৌলমী বসুকে।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘ডিকশনারি’ চলচ্চিত্রটি। পরিচালক পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসু।

এদিকে, সম্প্রতি ‘গাঙকুমারী’ নামে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তারিক আনাম খান, রোবেনা রেজা জুঁইসহ অনেকে। আগামী ১৫ ডিসেম্বর থেকে এর শুটিংয়ে অংশ নেবেন মোশাররফ করিম।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা