বিনোদন

শোবিজকে বিদায় দিয়ে মুফতিকে বিয়ে করলেন সানা

বিনোদন ডেস্ক : বিগ বস-এ যোগ দিয়ে খ্যাতি পাওয়া সানা খান কিছুদিন আগে ঘোষণা করেন, এবার তিনি আল্লাহের পথে চলবেন। আর সেই জন্য শোবিজ জগতকে বিদায় জানিয়েছিলেন। এবার ফের চমক দিয়েছেন সানা। ভারতের গুজরাটের সুরাতের এক মুফতিকে বিয়ে করেছেন এই বলিউড অভিনেত্রী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

গেল অক্টোবরের শুরুতেই ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন, মাস দেড়েকের ব্যবধানে আরো একবার চমকে দিলেন এই অভিনেত্রী! বিয়ে পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, সানা সাদা হিজাব পরে। সঙ্গে মুফতি আনাস, তার স্বামী। তাদের বিয়ের কেক কাটতেও দেখা যাচ্ছে।

জানা গেছে ‘বিগ বস’ খ্যাত অপর তারকা এজাজ খানের সৌজন্যেই নাকি মুফতি আনাসের সঙ্গে প্রথম পরিচয় সানার। পরিবার ও হাতেগোনা বন্ধুদের উপস্থিতিতেই বসেছিল এই বিয়ের আসর। ভিডিওতে নবদম্পতিকে সৌজন্য বিনিময় করতে দেখা গেল, এরপর কেক কেটে নতুন জীবনের সেলিব্রেশন করলেন সানা খান!

উল্লেখ্য, সালমান খানের ঘনিষ্ঠ হিসেবে বলিউডে পরিচিত সানা ২০০৫ সালে বলিউডে পা রাখেন মডেল হিসেবে। তিনি হিন্দি ও দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন। বিগ বসেও নিজেকে যুক্ত করেন। তিনি প্রায় ২ ডজন ছবিতে অভিনয় করেন। সানাকে দেখা গেছে বিভিন্ন টিভিশোতেও।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা