বিনোদন

বলিউডের নতুন সিনেমা এবার বাংলাদেশে মুক্তি 

বিনোদন ডেস্ক : আগেও বেশ কয়েকবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরনো হিন্দি সিনেমা মুক্তিও পেয়েছে। তবে চলচ্চিত্রের নানা সংগঠনের নেতাকর্মীদের আন্দোলনের মুখে সেটি খুব একটা সফল হতে পারেনি। আবারও শোনা যাচ্ছে বলিউডের সিনেমা মুক্তি পাবে বাংলাদেশের সিনেমা হলগুলোতে।

ভারতে মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি দেয়া হবে বলিউডের সিনেমা। সাফটা চুক্তিকে কিছুটা ‘আপগ্রেড’ করে এমন সিদ্ধান্তের দিকেই হাঁটছেন বাংলাদেশের হল মালিকরা। এই তথ্য জানালেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন।

তিনি গণমাধ্যমকে এও জানান, ‘ দেশীয় প্রযোজকদেরও বলিউডের সিনেমা মুক্তির ব্যাপারে সমর্থন রয়েছে।’ মূলত সিনেমাহীন হয়ে পড়া ইন্ডাস্ট্রিতে হল ব্যবসা বাঁচিয়ে রাখতেই সবাই এই সিদ্ধান্তে মত দিচ্ছেন বলে জানা গেছে।

মিয়া আলাউদ্দিন বলেন, ‘করোনার আগেও আমাদের এখানে ভালো সিনেমার সংকট ছিলো। আর করোনার পর তো অবস্থা আরও খারাপ। অনেক আশা করে হল চালু করা হলো। কিন্তু কেউই সিনেমা মুক্তি দিতে আগ্রহ দেখাচ্ছেন না। সারা বিশ্বেই এখন করোনাকে মোকাবিলা করেই হলে সিনেমা মুক্তি পাচ্ছে। কিন্তু আমাদের এখানে সবাই নির্মাণ শেষ করেও ঘরে সাজিয়ে রেখেছেন।

তারা ভাবছেন না সিনেমা না থাকলে হল চলবে কি করে? তাই অবস্থা বিবেচনা করে বলিউডের সিনেমা আমদানির ব্যবস্থা করা হচ্ছে। আমাদের কনটেন্ট সংকট, এ কথা অস্বীকার করার উপায় নেই। আমরা সারা দেশের হল মালিকরা একমত হয়েছি, আমরা ভারতের ছবি নিয়ে আসব।’

এর আগে পুরনো হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে সাফটা চুক্তিতে। তবে এবার হল মালিকরা চাইছেন ভারতের বলিউড বা কলকাতার সিনেমা সেদেশে যেদিন মুক্তি পাবে বাংলাদেশেও একই দিনে মুক্তি দেয়ার ব্যবস্থা করা হোক।

এই পরিকল্পনার সঙ্গে সহমত পোষণ করেছেন বাংলাদেশ হল মালিক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদও। তিনি বলেন, ‘হল বাঁচাতে হলে ভালো কন্টেন্ট লাগবেই। বিশ্বের নামি দামি সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে করোনায়। আমাদের এখানেও অবস্থা খারাপ। ভারতীয় নতুন সিনেমা এনে পরীক্ষামূলক দেখা যেতেই পারে হল বাঁচাতে পারি কি না। যদি ইতিবাচক সাড়া না মেলে দর্শকের কাছ থেকে তাহলে এমনিতেই বলিউডের সিনেমা মুক্তি দেয়া বন্ধ হয়ে যাবে।’

মিয়া আলাউদ্দিন বলেন, সিনেমাগুলো আমদানি করবেন প্রযোজক সমিতির সদস্যরা। এই অনুমোদন প্রযোজকদের বাইরে কাউকে দেওয়া হবে না। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এ বিষয়ে সবকিছু চূড়ান্ত হলে নীতিমালা, আমদানি ও মুক্তির পদ্ধতি, টিকিটের মূল্য নির্ধারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা