বিনোদন

হিন্দু হয়েও মুসলিম ধর্ম পালন করি- অভিনেত্রী দুলারী

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ শাহনাজ পারভিন দুলারী। দুলারী নামেই অধিক পরিচিত। রুপালি পর্দায় খল চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। আশির দশক থেকে এখন পর্যন্ত খল চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন এই অভিনেত্রী।

এরই মধ্যে আট শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘বীর’ সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে জানালেন, হিন্দু হয়েও মুসলিম ধর্ম পালন করছেন তিনি।

দুলারী বলেন, ‘অভিনয় জগতে আসার পর বাড়ি গেলাম। কিন্তু আমার মা আমাকে বাড়িতে জায়গা দিল না। আমি মূলত হিন্দু। আমার নাম আল্পনা দুলারী দে। তবে আমি মুসলিম ধর্ম পালন করি। এখন আমার নাম শাহনাজ পারভিন দুলারী।

আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরবানি দিই, রোজার মাসে রোজা রাখি। আমি বাড়ি যাওয়ার পর আমাকে বাড়িতে উঠতে দেয়া হয়নি। আমার কাকা, জেঠা যারা ছিলেন তারা বলেছিল- আমাকে বাড়িতে জায়গা দিলে আমার বাবা-মাকে সমাজে একঘরে করে রাখবে। তখন আমি ভাবলাম- আমার জন্য সবার এই শাস্তি পেতে হবে কেন। এরপর বাড়ি থেকে চলে আসি। সিনেমায় কাজ শুরু করে দেই।

কীভাবে অভিনয়ে আসা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনয় আমার ভালো লাগতো। রাজ্জাক ভাই, শাবানা আপা, কবরী আপার অভিনয় দেখতাম। তখন থেকেই অভিনয়ের প্রতি আমার ঝোঁক। পঞ্চম শ্রেণিতে ওঠার পর স্কুল পালিয়ে ‘মালেকা বানু’ সিনেমার শুটিং দেখেতে গিয়েছিলাম। বাড়ি ফেরার পর মায়ের মার খেলাম। এর পরই জিদ ধরলাম আমি অভিনয় করবো।

কিছুদিন পর বাড়ি থেকে পালিয়ে এফডিসিতে চলে আসলাম। পরিচালক সিরাজুল ইসলামকে অনুরোধ করি- আমি তো আর বাড়ি ফিরে যেতে পারব না, সুতরাং আপনি আমাকে কাজ দেন। তখন তিনিই আমাকে প্রথম কাজ দেন। প্রথম ১৩০টি সিনেমায় কমেডি অভিনয় করেছি। এরপর খল চরিত্রে অভিনয় শুরু করি।’

দুলারী এখন পর্যন্ত বিয়ে করেননি। কেন বিয়ে করেননি জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ে করার মতো কাউকে পাইনি। তাই আমি বিয়ে করিনি। আমি যে রকম পুরুষ জীবনে চাই, সে রকম পাইনি। আমার মনের মতো হতে হবে, আমাকে অভিনয় করতে দিতে হবে।’

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা