বিনোদন

মাসুদ রানা ছবির নায়িকা হচ্ছেন পূজা চেরী

নিজস্ব প্রতিবেদক : মিডিয়া পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়ে শুরু হয়েছিল জনপ্রিয় গোয়েন্দা সিরিজ মাসুদ রানাকে নিয়ে সিনেমা তৈরির যাত্রা। ঘোষণার পর চলে গেছে অনেক সময়। এখনও শুটিংয়ে নামতে পারেননি ছবির পরিচালক সৈকত নাসির।

অনেক বিতর্কের পর মাসুদ রানা চরিত্রে রাসেল রানাকে পাওয়া গেলেও বাকি ছিল এ ছবির নায়িকা নির্বাচন।

এবার এ প্রজন্মের মেধাবী ও চাহিদা সম্পন্ন অভিনেত্রী পূজা চেরীই হতে চলেছেন দুর্র্ধর্ষ এজেন্ট মাসুদ রানার পর্দাসঙ্গিনী। এরই মধ্যে তার ফটোশুটও শেষ হয়েছে। এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার একটি ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন সৈকত নাসির। তিনি বলেন, ‘এ ছবির শিল্পী নির্বাচনের সঙ্গে আমি জড়িত নই। তাই বলতে পারছি না। এটি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান দেখাশোনা করছে। নায়িকা যেই হোন, তার জন্য শুভকামনা থাকবে। আশা করব, পাঠকপ্রিয় ‘মাসুদ রানা’ নিয়ে সফল জার্নি হবে আমাদের।

এ ব্যাপারে জানতে পূজা চেরী বলেন, ‘চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।’ প্রসঙ্গত, কাজী আনোয়ার হোসেন রচিত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে ঢালিউডে নির্মিত হচ্ছে দুটি সিনেমা।

এর একটি পরিচালনা করবেন সৈকত নাসির। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানার চ্যাম্পিয়ন রাসেল রানা। এ সিনেমায় দেখা যেতে পারে ‘ঢাকা এ্যাটাক’খ্যাত তাসকিন রহমানকে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা