বিনোদন

অভিনয় করা ইসলাম বিরোধী, ছবি গুলো মুছে দিন : জায়রা ওয়াসিম

বিনোদন ডেস্ক : ইসলামী অনুশাসন মেনে চলবেন বলে বলিউডকে বিদায় জানিয়েছিলেন ‘দঙ্গল’ কন্যা খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজের ছবি মুছে ফেলতে ভক্তদের কাছে অনুরোধ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, জায়রা ওয়াসিম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গতকাল শনিবার একটি পোস্ট দেন। এতে তিনি ভক্তদের কাছে তার ছবি মুছে ফেলার অনুরোধ করেন।

জায়রা ওয়াসিম তার ভক্তদের কাছে অনুরোধ করে লেখেন, ‌‘আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের অ্যাকাউন্ট থেকে এবং ফ্যানপেজ থেকে আমার ছবিগুলো দয়া করে মুছে দিন।’

তিনি লেখেন, ‘ইন্টারনেট থেকে সব ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলো নতুন করে শেয়ার না করা হয়। আমি আশা করছি, আপনারা আমায় সাহায্য করবেন ঠিক যেভাবে আপনারা আমার পাশে ছিলেন।’

‘দঙ্গল’ কন্যা খ্যাত এ অভিনেত্রী লেখেন, ‘আমি জীবনে এক নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে সত্যিই খুব সুবিধা হয়। আমার এই যাত্রায় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।’

গত বছর বলিউড বলিউড ত্যাগ করার ঘোষণা করেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জায়রা ওয়াসিম। তখন তিনি জানিয়েছিলন, অভিনয় করা ইসলাম ধর্ম বিরোধী। আর তাই তিনি স্বেচ্ছায় তার ফিল্মি ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন। জায়রাকে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমার পর সর্বশেষ প্রিয়াঙ্কা চোপড়ার ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে দেখা গেছে। ‍

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা