বিনোদন

শ্রাবন্তীকে বিয়ে করতে বাংলাদেশি যুবকের চিঠি

বিনোদন ডেস্ক : প্রায়ই সমালোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। পর পর তিন বার বিয়ে করেছেন তিনি। তাইতো তিনি নিত্যনতুন ট্রোলের শিকার হচ্ছেন। জানা যায়, তার তৃতীয় বিয়েও নাকি ভাঙনের পথে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের জন্য ভারতের নায়িকা শ্রাবন্তী বরাবরে চিঠি লিখেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়হান চৌধুরী।

রোববার (২২ নভেম্বর) তার ফেসবুক আইডি রায়হান চৌধুরী থেকে এ চিঠি লিখেছেন। তার সামাজিক মাধ্যম ফেসবুকে নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি বরাবরে বিয়ের জন্য চিঠি লেখেন রায়হান। যা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো।

বরাবর,

প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি

বিষয়ঃ- আপনাকে বিবাহ করার জন্য আবেদন।

জনাবা, সবিনয় নিবেদন এই যে, আমি আপনাকে বিবাহ করার জন্য একজন আগ্রহী বর। আমি গত ১০ বছর ধরে আপনাকে পছন্দ করে আসতেছি। আপনাকে কোন রকম বিরক্ত না করেই বুঝাতে চেয়েছি যে আমি আপনাকে বিবাহ করতে চাই। ভালবাসা নামক অভিনয়ে আমি কোন রকম ধোঁকাবাজি করতে আগ্রহী নই। তাই আপনার নিকট দরখাস্ত লিখতে বাধ্য হলাম।

এই অগ্রহায়ণের হাল্কা শীতে কম্বলের ন্যায় আমি আপনাকে জড়িয়ে রাখতে চাই। বিশ্বাস করেন, লবণ ছাড়া যেমন তরকারির মজা নেই তেমনি আপনাকে না পেলে আমার জীবনের মূল্য নেই। আপনি আমার বিষয়টা খতিয়ে দেখবেন বলে আমি আশা করছি। তবে এই বিষয়টাও আপনাকে অবহিত করা প্রয়োজন যে, আমি আপনাকে সারাজীবন অনেক সুখেই রাখার চেষ্টা করবো, আর বিয়েতে কোন ধরনের যৌতুক নেওয়া থেকে বিরত থাকিবো।

অতএব, এমতাবস্থায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমার জন্য এই মূল্যবান উপকারটুকু করে আমাকে চিরদিনের জন্য আপনার জামাই করে স্মরণীয় করে রাখতে আগ্রহী হবেন। আমার আকুল আবেদন, আমাকে আপনার, চতুর্থ জামাই, হিসেবে গ্রহণ করবেন।

নিবেদক, আপনার হবু জামাই

রায়হান সোনার

শ্রাবন্তী চ্যাটার্জি আসেন বিয়ে করি। আপনি থেকে তুমি হয়ে যাই ওকে বাই।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা