বিনোদন

স্কুল খোলার অপেক্ষায় পরীমনি

বিনোদন প্রতিবেদক : বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি। নজরকাড়া গ্ল্যামার দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই ঝড় তোলেন তিনি। যিনি শুধু চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্যই নয়, প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রের বাইরে নানা কর্মকাণ্ডের জন্যও। যেসব কাজে তিনি পেয়েছেন সাধারণ মানুষের ভালোবাসাও।

চরিত্রের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন রূপে নিজেকে তৈরি করেছেন পরী। এবার অন্য এক পরীর দেখা পাবেন দর্শক। কারণ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় মেকআপ ছাড়া অভিনয় করেছেন পরীমনি।

রায়হান জুয়েল পরিচালিত সিনেমাটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দেশের স্কুল খুললেই সিনেমাটি মুক্তির দেয়ার পরিকল্পনা করেছেন এর নির্মাতা।

সিনেমা মুক্তির সঙ্গে স্কুল খোলার সম্পর্ক কী? জবাবে রায়হান জুয়েল বলেন- আমরা চাচ্ছি, স্কুল খুললে সিনেমাটি মুক্তি দেব। কারণ আমাদের একটাই লক্ষ্য স্কুলের শিক্ষার্থীদের কাছে সিনেমাটি পৌঁছে দেয়া। সিনেমা হলের পাশাপাশি প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের কাছে নিয়ে যেতে চাই। তাই স্কুল খোলার অপেক্ষায় আছি।

পরীমনি বলেন- ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় আমাকে মেকআপবিহীন দেখতে পাবেন দর্শক। এই সিনেমায় অর্থশতাধিক শিশুশিল্পী অভিনয় করেছে। তাদের সঙ্গে কাজ করাটাও নতুন অভিজ্ঞতা।

সরকারি অনুদানে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সিয়াম। সুন্দরবনসহ বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। গত ১৪ মার্চ এই সিনেমার শুটিং শুরু হয়। লঞ্চে একটানা ২৫ দিন শুটিং করার কথা ছিলো। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে ৮ দিনের শুটিং বাকি রেখেই ঢাকায় ফেরে শুটিং টিম। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন। সিনেমাটির জন্য প্রথমবার গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

স্মিথ-লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে রাখল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার আরও দুই উইকেট তুলে নিয়ে ম্য...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

সিএনজি সংকটে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ যানজট

দেশজুড়ে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) সংকটের প্রভাব পড়েছে রাজধানীর পরিবহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা