বিনোদন

বাংলাদেশি ছেলেকে বিয়ে করতে চান মধুমিতা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মধুমিতা সরকার বেশ কয়েকমাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। প্রতিদিনই একাধিক ‘আবেদনময়ী’ ছবি পোস্ট করেন ফেসবুক-ইনস্টাগ্রামে। আর তাতেই দুই বাংলার তরুণরা বুঁদ হয়ে পড়েছেন!

মধুমিতা সরকারের নতুন ছবি মানেই ভুরি-ভুরি রিয়্যাকশন, কমেন্ট এবং শেয়ার। তার ভক্তদের মধ্যে বড় একটা অংশ বাংলাদেশের। বিশেষ করে তরুণরাই এ নায়িকার বেশ বড় ফ্যান! এরইমধ্যে বাংলাদেশি তরুণদের জন্য সুখবর দিলেন এ অভিনেত্রী। তিনি নাকি এদেশের কাউকে বিয়ে করতে চান!

তবে বিষয়টি নিচকই মজা করে বলেছেন এ অভিনেত্রী! তবে এ কথা একেবারেই ফেলে দেয়ার মতো না। ২০১৫ সালে বিবাহ বন্ধনীতে আবদ্ধ হন মধুমিতা সরকার এবং পরিচালক, প্রযোজক ও অভিনেতা সৌরভ চক্রবর্তী। টলিপাড়ার অন্দরে নানা গুঞ্জনের পর তাদের বিচ্ছেদের খবরই সত্য হলো।

মধুমিতা জানিয়েছেন, সৌরভ খুব ভাল মানুষ। তবে দু’জনের ভাবনাচিন্তা, দৃষ্টিভঙ্গি পুরোটাই আলাদা বলেই হাজারো সমস্যা হচ্ছিল। আর সবচাইতে বড় কথা হল নতুন প্রাণ পৃথিবীতে আসার আগে আমরা আলাদা হয়ে গেছি সেটাই সবথেকে বড় বিষয়।

বাংলাদেশে আপনার অনেক ফলোয়ার; যদি নতুন সম্পর্ক গড়ার ইচ্ছে হয় তাহলে সাড়া দেবেন? উত্তরে হাসিমুখে মধুমিতা বলেন, মনের মানুষ পেলে সম্পর্ক তো গড়াই যায়। তবে দুজনের দৃষ্টিভঙ্গি এক হওয়া চাই!

এদিকে ভারতীয় এ শিল্পী ২০১৬ সালে আগস্টে বাংলাদেশের একটি টেলিছবিতে কাজ করেছেন। ভারতের মানালিতে এর কাজ হয়েছে; নাম ‘‌মেঘবালিকা'। এতে তিনি মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন। মহিউদ্দীন আহমেদের রচনায় এটি নির্মাণ করছেন পরিচালক পারভেজ আমিন।

সম্প্রতি মৈনাক ভৌমিকের চলচ্চিত্র ‘চিনি’র কাজ শেষ করেছেন মধুমিতা। শিগগিরই হইচই সিরিজে ‘দেবদাস ও একটি খুনের গল্প’তে কাজ করবেন তিনি। এতে তার বিপরীতে থাকছেন অর্জুন। যার সঙ্গে চলছে নায়িকার প্রেমের গুঞ্জন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

মানসিক স্বাস্থ্যসেবায় জীবনের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে: ঢাবি উপাচার্য

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববি...

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সম্পাদক রোটনের মরদেহ দেশে, দাফন হবে রাউজানে

কলকাতার হাসপাতালে ফুসফুসের ক্যানসারে মারা যাওয়া নি...

সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক ব...

হাম উপসর্গে পাঁচ বিভাগে ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা