বিনোদন

আমিরের ‘লগান’ সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন শমিতা শেঠি

বিনোদন ডেস্ক : সুপারস্টার আমির খান অভিনীত অস্কার মনোনয়ন পাওয়া বলিউডের কালজয়ী ‘লগান’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন অভিনেত্রী শমিতা শেঠি। সম্প্রতি এক টক শোয়ে শমিতার বোন অভিনেত্রী শিল্পা শেঠি এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘মহব্বতে’ সিনেমার জন্য এই প্রস্তাব ফিরিয়েছেন শমিতা।

শিল্পা শেঠি বলেন, ‘দুইটি সিনেমাই অনেক বড় ছিল এবং একই সময়ে মুক্তি পায়। তাই শমিতাকে যেকোনো একটি বেছে নিতে হয়েছিল।’ ‘মহব্বতে’ সিনেমার মাধ্যমেই বলিউডে পা রেখেছিলেন শমিতা শেঠি। সিনেমাটিতে আরো অভিনয় করেন— অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, উদয় চোপড়া প্রমুখ।

তবে অভিনয় ক্যারিয়ারে খুব একটা সুবিধা করতে পারেননি শমিতা। একাধিক সিনেমার ব্যর্থতার পর ‘বিগ বস নাইন’, ‘ঝালাক দিখলা যা এইট’, ‘ফেয়ার ফ্যাক্টর: খাতড়ো কে খিলাড়ি নাইন’ রিয়েলিটি শোয়ে তাকে দেখা গেছে। ‘দ্য টেন্যান্ট’ ও ‘ব্ল্যাক উইডোস’ ওয়েব সিরিজে তিনি অভিনয় করছেন।

এর আগে এক সাক্ষাৎকারে শমিতা বলেন, ‘আমি বেশি সিনেমায় অভিনয় করিনি। কয়েকটি সিনেমায় অভিনয় করতে পারতাম কিন্তু ফিরিয়ে দিয়েছি। না বলার কারণে এখন আমার কাছে প্রস্তাব আসা বন্ধই হয়ে গেছে। কিন্তু এটি নিয়ে কোনো চাপ অনুভব করি না। আমার কাছে সংখ্যার চেয়ে গুণগত মানটাই গুরুত্বপূর্ণ। নিজের পছন্দ মতো কাজের জন্য কিছু সময় বের করা প্রয়োজন। এটা নিয়ে খুশি থাকা উচিত। সংখ্যা বাড়ানোর জন্য সিনেমায় অভিনয় করতে চাই না। যদি কখনো প্রস্তাব আসে আমি সেরাটাই বেছে নিব।’

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা