বিনোদন

চলচ্চিত্র দুনিয়ায় আরও এক নক্ষত্রের পতন

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র দুনিয়ায় আরও এক নক্ষত্রের পতন ঘটলো গত শুক্রবার (৩০ অক্টোবর) রাতে। ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামার রাজধানী নাসাউতে নিজের আবাসস্থলে মারা গেলেন হলিউডের প্রথম ও শ্রেষ্ঠ ‘জেমস বন্ড’খ্যাত অস্কারজয়ী স্কটিশ অভিনেতা স্যার শন কনারি। তার বয়স হয়েছিল ৯০ বছর।

‘জেমস বন্ড’ সিরিজের সাতটি সিনেমায় অভিনয় করা শন কনারি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। গত আগস্টেই নিজের জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। Bond-2 জ্যাসন কনারি জানান, স্যার শন কনারি কিছুদিন ধরে অসুস্থতায় ভোগার পর বাহামায় মারা গেছেন। এসময় তার আশপাশে পরিবারের সদস্যরাও ছিলেন।

ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট ‘জেমস বন্ড’কে বড় পর্দায় প্রথম ফুটিয়ে তোলা শন কনারি ১৯৬২ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত একটানা এ সিরিজের সাতটি সিনেমায় অভিনয় করেন। বোদ্ধাদের মতে, তার মতো ‘জেমস বন্ড’কে রূপালি পর্দায় আর কেউই ফুটিয়ে তুলতে পারেননি।

জেমস বন্ড সিরিজের ‘ড. নো’ (১৯৬২), ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ (১৯৬৩), ‘গোল্ডফিঙ্গার’ (১৯৬৪), ‘থান্ডারবল’ (১৯৬৫) এবং ‘ইউ অনলি লাইভ টুয়াইস’ (১৯৬৭) নামে প্রথম পাঁচটি সিনেমায় গুপ্তচর জেমস বন্ড হিসেবে দর্শক পেয়েছিল শন কনারিকে। এরপর ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭১) এবং ‘নেভার সে নেভার অ্যাগেইন’ (১৯৮৩) সিনেমায় ফের বন্ডের ভূমিকায় অভিনয় করেন কনারি।Bond-2প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি ‘দ্য আনটাচেবলস’, ‘দ্য হান্ট ফর দ্য রেড অক্টোবর’, ‘হাইল্যান্ডার’, ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড’ ও ‘দ্য রক’র মতো তুমুল জনপ্রিয় সিনেমায়ও অভিনয় করেন। এর মধ্যে ‘দ্য আনটাচেবলস’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য ১৯৮৮ সালে তিনি চলচ্চিত্রের সর্বোচ্চ স্বীকৃতি ‘অস্কার’ লাভ করেন।

এছাড়া তিনবার গোল্ডেন গ্লোব এবং দু’বার বাফটা পুরস্কারে সম্মানিত হন শন কনারি। ২০০০ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ নাইটহুড সম্মাননা দেন তাকে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা