বিনোদন

মৌমিতার নিচতলার ভাড়া নিলেন মারজুক রাসেল

বিনোদন ডেস্ক : ঢালিউডের এই সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা মৌমিতা মৌ। চলচ্চিত্রে অভিনয় ছাড়াও তিনি ইদানীং নিয়মিত নাটকে অভিনয় করছেন। সম্প্রতি ‘নিচতলার ভাড়াটিয়া’ নামে একটি নাটকে অভিনয় করেছেন মৌমিতা। এটি পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ।

নাটকটিতে মৌমিতাকে বাড়িওয়ালার চরিত্রে দেখা যাবে। তিনি বাড়ির নিচতলা ভাড়া দেন একজনকে। যাকে নিয়ে নাটকের গল্পে নতুন মোড় আসে। কিন্তু সেই ভাড়াটিয়া কে?

বিষয়টি ব্যাখ্যা করে মৌমিতা মৌ বলেন-নাটকটির গল্পে আমি একজন বাড়িওয়ালা। স্বামী বিদেশে থাকে। শাশুড়ি আর কাজের লোকদের নিয়ে থাকি। বাসার নিচতলা ভাড়া দিই মারজুক রাসেলকে। ধীরে ধীরে মারজুক রাসেলের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। একসঙ্গে ঘোরাঘুরি থেকে শুরু করে, বাড়ির বাজার পর্যন্ত করে দেন মারজুক রাসেল। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়।

তিনি আরো বলেন, পুরো নাটকজুড়ে কমেডি পাবেন দর্শক। প্রথমে কাজটি করতে আগ্রহী ছিলাম না। পরে দেখলাম ফানি একটি গল্পের নাটক। কাজ করে খুব ইনজয় করেছি।

সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। নাটকটিতে মৌমিতার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন রেশমি। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা