বিনোদন

প্রতিরাতে ৩৩ লাখ টাকা খরচ করেন কাজল

বিনোদন ডেস্ক : ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কিছু ছবি আপলোড করেছেন তামিল, তেলেগু ও বলিউড অভিনেত্রী কাজল আগারওয়াল। ভক্তদের উদ্দেশ্যে দেয়া অভিনেত্রীর মধুচন্দ্রিমায় কাটানো সময়গুলোর ছবি কাউকে ঈর্ষায়, আবার কাউকে আক্ষেপে ভাসাচ্ছে।

হ্যাঁ, কাজল তার স্বামী গৌতম কিসলুকে নিয়ে এখন মালদ্বীপের কনরাড দ্বীপে অবকাশ যাপন করছেন।

অভিনেত্রীর ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায়, লাল বিচ গাউনে তাকে জড়িয়ে রেখেছেন স্বামী গৌতম। ক্যাপশনে লেখা, ‘সুন্দর তুমি’। কাজলের মতো তার স্বামীও ইনস্টাগ্রামে পোস্ট করা থেকে পিছিয়ে নেই।

মালদ্বীপে পৌঁছে গৌতম কিসলু লেখেন, ঘুরতে এসে নিজের মধ্যে অন্যরকম ভালোলাগা কাজ করছে। অবশ্য সতর্কতার সঙ্গেই বের হয়েছি। ধীরে ধীরে স্বাভাবিক দিনে ফিরছি।

নবদম্পতির ইনস্টাগ্রাম পোস্ট থেকে জানা যায়, মালদ্বীপে রাঙ্গালি আইল্যান্ড রিসোর্টে তারা অবস্থান করছেন। এ হোটেলটি রাঙ্গালি দ্বীপের পানির নিচে অবস্থিত।

এখানেই তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম অর্ধনিমজ্জিত জাদুঘর। সমুদ্র ভূ-পৃষ্ঠের প্রায় ১৬ ফুট নিচে কনরাড মালদ্বীপ রাঙ্গালি আইল্যান্ড হোটেলের ভেতরে রয়েছে কাঁচে ঘেরা একটি রেস্তোরাঁ। যেখানে বসে সামুদ্রিক প্রাণীদের চলাফেরা করতে দেখা যায়। এই হোটেলে এক রাত থাকতে খরচ করতে হয় প্রায় ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখেরও বেশি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা