বিনোদন

মা ও ছোট বোনকে নিয়ে কেক কাটলেন মিম

বিনোদন ডেস্ক : ২০০৭ সালে তিনি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’-এর মুকুট জয় করে শোবিজে পথচলা শুরু করেন লাক্সতারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় তিনি অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন জাহিদ হাসান ও ফেরদৌসের সঙ্গে। তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। নজরকাড়া সৌন্দর্য আর অভিনয়-নৈপুণ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করে কাজ করে চলেছেন মিম। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

এই তারকার আজ জন্মদিন। ১৯৯২ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সবসময়ই তিনি পরিবারের সঙ্গে জন্মদিন পালন করেন। থাকে কিছু অনুষ্ঠান পার্টি। তবে এবার করোনার কারণে ঘরেই হচ্ছে জন্মদিন।

এবারের জন্মদিন প্রসঙ্গে মিম বলেন, “প্রতি বছরই আমার জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় বাবা, মা আর আমার আদরের ছোট বোন মমির সঙ্গে কেক কেটে। সেই সঙ্গে কিছু প্রিয় মানুষদের নিয়ে আমার দিনটি ঘরোয়াভাবেই পালন করা হয়ে থাকে। এবারও সেটাই হয়েছে। তবে করোনার কারণে মনে আনন্দ নেই। এমন দিনে জন্মদিন উদযাপনও জমে না। সবার কাছে চাই। যেন সুস্থ থাকি। ভবিষ্যতে আরও ভালো কাজ উপহার দিতে পারি। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন।”

এদিকে মিম অভিনীত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ব্ল্যাক’ নামের একটি ছবি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সম্প্রতি। এছাড়া রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ নামের একটি ছবির কাজ মিম শেষ করেছেন করোনাকাল আসার আগেই। একই পরিচালকের ‘ইত্তেফাক’ নামের আরেকটি ছবির কাজ অসম্পূর্ণ অবস্থায় আছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা