বিনোদন

‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১২ এর প্রথম কোটিপতি নাজিয়া নাসিম

বিনোদন ডেস্ক : বেশ উৎসাহ নিয়ে শুরু হয়েছে করোনা পরবর্তী ‘কৌন বনেগা ক্রোড়পতি’সিজন ১২। অমিতাভ বচ্চনের উপস্থাপনায় এরই মধ্যে এবারের আসরটি জমে উঠেছে। সেই সঙ্গে তারা সিজনের প্রথম কোটিপতির দেখাও পেয়ে গেছে। এবার কোটিপতি হয়েছেন রাঁচির মেয়ে নাজিয়া নাসিম।

নাজিয়া দিল্লিতে বাস করেন স্বামীর সঙ্গে। সেখানেই তার কর্মস্থল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশনসের সাবেক এ কর্মকর্তা এখন নামি একটি হোন্ডা কোম্পানির গ্রুপ ম্যানেজার।

ভীষণ ঘরোয়া, ধীরস্থির স্বভাবের নাজিয়ার কাছে অমিতাভ জানতে চেয়েছিলেন তার পরিবারের কথা। তখনই অকপটে তিনি বলেন, ‘আমার বাবা প্রচণ্ড নারীবাদী। আমার স্বামীও অন্তর থেকে নারীবাদী। আশা, আমার সন্তানও বংশের ধারা বজায় রাখবে।’

কথাগুলো বলছেন নাজিয়া আর গর্বে চোখমুখ উজ্জ্বল তার। ইনিই ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১২’র প্রথম কোটিপতি। যাকে সনি টিভিতে দেখা যাবে ১১ নভেম্বর।

জীবনের বহু কঠিন পথ পেরিয়ে নাজিয়া রিয়্যলিটি শোতে মুখোমুখি হয়েছেন বিগ বি-র। সেখানেও তিনি কী ভীষণ ‘কুল’! ধৈর্য আর বিচক্ষণতার সঙ্গে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। সঞ্চালক এবং সারাদেশ দেখবে এবার, নারী চাইলে কী না পারে!

৭ কোটি টাকার প্রশ্ন যখন ছুঁয়েছেন নাজিয়া তখনও তার কাছে একটি হেল্পলাইন রয়েছে। খেলতে খেলতেই তিনি আরও বলেন, আজ তিনি যা, তার সবটাই স্বামীর সহায়তায়। এক সন্তানের মা হয়েও চুটিয়ে বাইরের কাজ করতে পারেন শ্বশুরবাড়ি পাশে থাকায়, যা সাধারণত সংখ্যালঘু পরিবারের মেয়েদের কাছে আকাশকুসুম কল্পনা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা