বিনোদন

স্ত্রীর সঙ্গে মামলায় হেরে কপাল পুড়লো অভিনেতা জনি ডেপের

বিনোদন ডেস্ক : অবশেষে ‘ফ্যান্টাস্টিক বিস্ট’ ফ্র্যাঞ্চাইজি থেকে নিজেকে সরিয়ে নিলেন হলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা জনি ডেপ। শুক্রবার গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে তিনি সিনেমাটিতে তার গ্রিন্ডেলওয়াল্ডের চরিত্রটি ছেড়ে দেওয়ার কথা জানান। তবে ভ্যারাইটি তাদের এক প্রতিবেদনে জানায়, ওয়ার্নার ব্রোসের আদেশেই মূলত তার এই সরে যাওয়া। ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস নিজেরাও সংবাদটি নিশ্চিত করেছেন। তারা নারী নির্যাতনের সঙ্গে জড়িত এমন কাউকে তাদের সিনেমায় কাজ করাতে আগ্রহী নয়।

ঝামেলার শুরু ডেপের বিরুদ্ধে নারী নির্যাতনের আইনি মামলা হওয়ার পর থেকেই। আর ৫ নভেম্বর মামলাটি হেরে যাওয়ার পর তার পদত্যগের ঘোষণা আসে। নারী ঘটিত সমস্যায় অনেক আগে থেকেই সম্মুখীন ডেপ। ক্যারিয়ারে বহু নারীর সঙ্গে জড়িয়েছেন তিনি। সেইসব নারীদের কাউকেই তিনি ধরে রাখতে পারেনি। অনেকের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা দিয়ে সম্পর্ক শেষ হয়েছে। তবে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের মামালায় এবার একটু বেশিই ব্যাকফুটে চলে গেছেন তিনি।

‘দ্য সান’ সহ নানা গণমাধ্যম মামলায় হারার পর ডেপকে তাদের আর্টিক্যালে ‘ওয়াইফ বিটার’ বলে আখ্যায়িত করছে। যা এই অভিনেতার জন্য অপমান বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ‘ফ্যান্টাস্টিক বিস্ট ৩’- এর শুটিং এ মুহুর্তে চলছে। মুভিটি থিয়েটারে আসবে ২০২২ সালে। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটি এর আগের ‘ফ্যান্টাস্টিক বিটস অ্যান্ড হু টু ফিম দেম’ বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। যা বিশ্বব্যাপী বক্স অফিসে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা