বিনোদন

পাঠান নিয়ে আবার একসঙ্গে আসছেন শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক : আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন বলিউডে দুই খান শাহরুখ ও সালমান। শাহরুখ খানের নতুন ছবি ‌‘পাঠান’-এ অতিথি চরিত্রে আসছেন সল্লু ভাই। ইতোমধ্যে ছবিটির লাইনআপ দর্শকদের মধ্যে যথেষ্ট আগ্রহ জাগাতে সমর্থ হয়েছে। সিনেমায় খল-চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে। থাকছেন দীপিকা পাড়ুকোনও। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

ভারতীয় পত্রিকা মুম্বাই মিররের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, শিগগিরই সিনেমায় অতিথি চরিত্রের জন্য দৃশ্যধারণে অংশ নেবেন সালমান।

বলিউডের এই দুই রথীর অতিথি চরিত্রে কাজ করাটা মোটেও নতুন নয়। এর আগে লাগাতার একই পর্দায় দুজনে এভাবে হাজির হয়েছেন। শাহরুখের ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘ওম শান্তি ওম’ সিনেমায় দেখা গিয়েছিল সালমানকে। অন্যদিকে সালমানের ‘হার দিল জো প্যায়ার কারেগা’ ও ‘টিউবলাইট’ ছবিতে হাজির হয়েছেন কিং খান।

সর্বশেষ শাহরুখের ‘জিরো’ ছবিতে হাজির হন ‘দাবাং’ খ্যাত এ তারকা। এছাড়াও ‌‘করণ-অর্জুন’, ‘দুশমন দুনিয়া কা’, ‘হাম তুমারে হ্যায় সনম’ ছবিতে প্রধান চরিত্রে দুজন একসঙ্গে অভিনয় করেছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।

সান ‍নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা