বিনোদন

নিলামে আমির খানের সেই রেডিওর দাম দেড় কোটি

বিনোদন ডেস্ক : রাজকুমার হিরানির 'পিকে' সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে সবার। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে দুনিয়া মাতিয়েছেন আমির খান। তার সঙ্গে অন্যান্য চরিত্রে আনুশকা শর্মা, সঞ্জয় দত্ত, বোমান ইরানী ও সুশান্ত সিংহ রাজপুতও মন ভরিয়েছেন দর্শকের।

চলচ্চিত্রটিতে 'পিকে' নামের এক মানব-আকৃতির ভিনগ্রহবাসীর গল্প বলা হয়েছে। যে এক তরুণী টিভি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব করে এবং ধর্মান্ধতা ও কুসংস্কার নিয়ে প্রশ্ন তোলে হৈ চৈ ফেলে দেয়।

সিনেমাটির গল্পের সঙ্গে সকলের নিশ্চয়ই মনে আছে এর পোস্টারের কথা। যেখানে নগ্ন অবস্থায় লজ্জাস্থানের কাছে একটি রেডিও ধরে রেখেছিলেন আমির খান।

সম্প্রতি ভারতের একটি জাতীয় দৈনিক তাদের খবরে প্রকাশ করেছে, সিনেমার জন্য মুম্বাইয়ের ছোর বাজার থেকে মাত্র ২২৭ রুপিতে কেনা হয়েছিলো রেডিওটি। আর নিলামে দেড় কোটি কোটি রুপি দিয়ে রেডিওটি কেনার জন্য অনেকে প্রস্তুত ছিল।

সিনেমাটির পরিচালক সম্প্রতি তার এক সাক্ষাৎকারে বলেন, সিনেমার পোস্টারে ব্যবহৃত সেই রেডিওটি বিক্রির জন্য আমরা দেড় কোটি টাকারও প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমিরকে যখন প্রশ্ন করি তিনি কি চিন্তা করছেন বিক্রির ব্যাপারে। তখন তিনি জানান, রেডিওটি যেহেতু সিনেমার বড় একটি গুরুত্ব বহর করে তাই বিক্রির দরকার নেই।

সে কারণেই পরবর্তীতে নিলাম সাইট থেকে রেডিওটি সরিয়ে নেয়া হয়। আর বিক্রি করা হয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা