বিনোদন

সৈকতে অশ্লীল ভিডিও : জামিন পেলেন পুনম পাণ্ডে

বিনোদন ডেস্ক : ভারতের গোয়া সমুদ্র সৈকত ও সরকারি বাংলোয় অশ্লীল ভিডিও শুট করার অভিযোগে স্বামীসহ গ্রেফতার হন বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে। গোয়া ফরওয়ার্ড পার্টির মহিলা শাখার পক্ষ থেকে করা এফআইআর-এর ভিত্তিতেই বৃহস্পতিবার (৫ অক্টোবর) গোয়ার কানাকোনা পুলিশ গ্রেফতার করে তাদের। তবে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন তারা।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ৪০ হাজার টাকার বিনিময়ে জামিন পেয়েছেন পুনম ও তার স্বামী শ্যাম। বৃহস্পতিবার রাতে গোয়ার কঙ্কনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জামিনের আবেদন জানিয়েছিলেন তারা। সেখানেই ওই মোটা টাকার বিনিময়ে তাদের দুজনকে ছাড়ার কথা বলা হয়। তবে শর্তসাপেক্ষে এই জামিন মঞ্জুর হয়েছে। জামিনে থাকলেও গোয়া ছাড়তে পারবেন না দম্পতি। এমনকী, সেরকম কিছু হলে ৬ দিনের জন্য গোয়া পুলিশের কাছে রিপোর্ট পেশ করতে হবে।

বিয়ের পর মধুচন্দ্রিমায় গোয়ায় গিয়েছিলেন অভিনেত্রী। আর সেখান থেকে মুম্বাই ফিরতেই সমস্যার সূত্রপাত। এএনআই সূত্রে খবর, দ্য ওমান উইং অফ গোয়া ফরোয়ার্ড পার্টি পুনম পাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চাপোলি ধামে অশ্লীল ভিডিও শুটের জন্য। অন্যদিকে, গোয়ার কঙ্কনা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে অশালীন ভিডিও শুট করার জন্যও তার বিরুদ্ধে জনৈক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেন। যদিও ওই ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা