বিনোদন

শুভ জন্মদিন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কাজ করেছেন তিনি বাংলা ও হিন্দি সিনেমায়। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মুগ্ধ করে রেখেছেন দর্শক। তার অভিনয়ের মুগ্ধতার ঢেউ ভাসিয়েছে বাংলাদেশের সিনেমাপ্রেমীদেরও। আজ এ নায়িকার জন্মদিন। এবারে তিনি ৫০ বছরে পা রাখলেন। রাত ১২টার পর থেকেই ভক্ত ও কাছের মানুষদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হয়ে উঠেছে ‘ঋতুময়’।

বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা। সেখানে স্বামী-সন্তান নিয়ে করোনার পুরো লকডাউন কাটিয়েছেন। ঋতুপর্ণার জন্ম কলকাতায়। খুব অল্পবয়সেই চিত্রাংশু নামে একটি শিল্পবিদ্যালয় থেকে অঙ্কন, নৃত্য ও হাতের কাজে দক্ষতা অর্জন করেন। মাউন্ট কারমেল স্কুলে তার পড়াশোনা। পরে লেডি ব্রাবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি হন। তবে অভিনয় পেশায় মনোযোগ দেবার জন্য পড়াশোনায় ইতি টানতে হয়।

১৯৮৯ সালে কুশল চক্রবর্তীর বিপরীতে বাংলা ধারাবাহিক ‘শ্বেত কপোত’ দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় জীবনের শুরু।তার অভিনীত প্রথম সিনেমা প্রভাত রায়ের জাতীয় পুরস্কার প্রাপ্ত ‘শ্বেতপাথরের থালা’। এটি মুক্তি পায় ১৯৯২ সালে। এরপর দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট ও কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি। শির দশকের তাপস পাল থেকে শুরু করে বহু নায়কের বিপরীতেই কাজ করে সাফল্য পেয়েছেন ঋতু। তবে কলকাতার সিনেমার ‘বুম্বাদা’খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দারুণ সফল জুটি গড়ে তুলেছিলেন ঋতুপর্ণা। সর্বশেষ তাদের ‘প্রাক্তন’ সিনেমাটিও দর্শকের হৃদয় ছুঁয়েছে।

ঋতুপর্ণা কাজ করেছেন বাংলাদেশি সিনেমাতেও। এখানে তিনি পেয়েছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। তার অভিনীত প্রথম বাংলাদেশী ছবি ‘স্বামী কেন আসামী’ মুক্তি পায় ১৯৯৭ সালে। এপারে তার সবচেয়ে আলোচিত সিনেমা হিসেবে অভিহিত করা হয় ‘সাগরিকা’, ‘রাঙাবউ’-কে। বাংলাদেশে ঋতু অভিনয় করেছেন মান্না, ফেরদৌস, আমিন খান, হেলাল খান, রিয়াজ, আরিফিন শুভ’র মতো জনপ্রিয় সব নায়কদের বিপরীতে।

সর্বশেষ বাংলাদেশে ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করতে এসেছিলেন ঋতুপর্ণা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস। চিত্রনায়ক মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলী চলচ্চিত্র থেকে নির্মিত হচ্ছে নতুন সিনেমাটি। পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা