বিনোদন

দীপিকাকে চারে ঠেলে তিনে শ্রদ্ধা

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভারতীয় তারকাদের মধ্যে সবচেয়ে অনুসারী থাকার তালিকায় তিন নম্বরে উঠে গেলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার অনুসারীর সংখ্যা এখন ৫ কোটি ৬৫ লাখ। আরেক বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নেমে গেছেন চার নম্বরে। তার অনুসারী ৫ কোটি ২০ লাখ।

গত একবছরে তরতরিয়ে বেড়েছে শ্রদ্ধার অনুসারী। ইনস্টাগ্রাম পেজে নিজের ঝলমলে ছবি, বিজ্ঞাপনি চুক্তির খবর, প্রচারণামূলক ভিডিও, পরিবার ও বন্ধুদের জন্য জন্মদিনের শুভেচ্ছা এবং সুস্বাদু খাবারের ছবি দিয়েছেন ৩৩ বছর বয়সী এই তারকা।

শ্রদ্ধার ঠিক ওপরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। ৩৮ বছর বয়সী এই অভিনেত্রীর অনুসারী ৫ কোটি ৮০ লাখ।

এতদিন দুই নম্বর স্থান পেতে প্রিয়াঙ্কার সঙ্গে লড়েছেন দীপিকা। গত বছর উভয়ের নাম ছিল ইনস্টাগ্রামে সবচেয়ে ফেক ফলোয়ারের তালিকায়। ৪৮ শতাংশ ফলোয়ার ফেক থাকায় ৩৪ বছর বয়সী দীপিকার নাম দেখা গেছে ষষ্ঠ স্থানে।

অন্যদিকে প্রিয়াঙ্কা শুটিংয়ের ছবি ও স্বামী নিক জোনাসের সঙ্গে কিছু মুহূর্ত প্রকাশ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন।

শীর্ষস্থানে থাকা ক্রিকেটার বিরাট কোহলির ধারেকাছে কেউ নেই। তার অনুসারী ৮ কোটি ২০ লাখ। তিনি সাধারণত খেলার ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এখন তার প্রোফাইলে আইপিএল ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিভিন্ন ছবি। এছাড়া মাঝে মধ্যে বিজ্ঞাপনি চুক্তি এবং স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে তোলা ছবি শেয়ার করেন তিনি।

বিশ্বব্যাপী ইনস্টাগ্রামে সবচেয়ে অনুসারীর দিক দিয়ে এক নম্বরে আছেন ফুটবলার রোনালদো। তার অনুসারী ২৪ কোটি ১০ লাখ। তার পরেই আছেন গায়িকা আরিয়ানা গ্র্যান্ড (২০ কোটি ৫ লাখ এবং অভিনেতা ডোয়াইন জনসন (২০ কোটি ২ লাখ)।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা