বিনোদন

অবশেষে নিরবের সঙ্গে ফিরলেন ঢালিউড কুইন অপু

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন পর আবারও ছবির শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে তিনি অংশ নিচ্ছেন বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ ছবির শুটিংয়ে। সরকারি অনুদানের এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ১৫ দিন চলবে এর শুটিং।

অপু বিশ্বাস বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ছবির শুটিং করা হয়নি। মাঝে অন্যান্য কাজ করলেও প্রায় দেড় বছর পর ছবির শুটিংয়ে অংশ নিচ্ছি। এর আগে, নিরবের সঙ্গে অভিনয় করলেও তাতে দুজন হিরো ছিল। তবে এবারই একক হিরো হিসেবে নিরবের সঙ্গে কাজ করছি। আজ থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় “ছায়াবৃক্ষ”র কাজটি শুরু হচ্ছে। এখানে টানা ১৫দিন কাজ করবো। ছবির গল্পটি অসাধারণ। আশা করি, কাজটি সবার ভালো লাগবে।’

ছবির গল্প প্রসঙ্গে জানতে চাইলে অপু বলেন, ‘মূলত চা বাগানের শ্রমিকদের সুখ-দুঃখের গল্পই উঠে আসবে “ছায়াবৃক্ষ” ছবিতে। এর মধ্যে আছে নানা ঘটনা। এক কথায় বলতে, গল্পটি অসাধারণ। আমি চাই দর্শক হলে গিয়ে ছবিটি দেখুক। আশা করি, কেউ নিরাশ হবেন না।’

জানা গেছে, অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত এই ছবিতে নিরব-অপুর পাশাপাশি অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত, সুস্মি রহমান, ইকবাল আহমেদ, বড়দা মিঠু প্রমুখ।

এদিকে, অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

এ ছাড়া ওপার বাংলায় ‘শটকার্ট’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন অপু। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। এর গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপুর বিপরীতে অভিনয় আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা