বিনোদন

শাহরুখের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক : বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চন। তার একটি শো ‘কৌন বনেগা কৌড়পতি’ তথা কেবিসি ১২-এর সাম্প্রতিক পর্বে শাহরুখ খানের কাছে ক্ষমা চাইলেন তিনি। যার কারণটাও ছিলো খুব অদ্ভুত!

অনুষ্ঠানে প্রতিযোগী রেখা কুমারি জানান, তিনি শাহরুখের ভীষণ ভক্ত। কিন্তু শৈশবে দেখেছেন কিং খানের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছেন বিগ বি।

‘মহাব্বতইন’ ছবিতে শাহরুখকে বকাঝকা করেন অমিতাভ, ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে বাড়ি থেকে বের করে দেন। এসব দেখে অমিতাভের ওপর ভীষণ রাগ করেছিলেন রেখা কুমারি।

শাহরুখের ‘জাব হ্যারি মেট সেজাল’ নামটি আসে একটি প্রশ্নের জবাবে। এরপরই রেখা অভিযোগের খাতা খোলেন। তিনি বলেন, তিনি আমার পছন্দের নায়ক। আমি আপনার ওপর খুবই রেগে গিয়েছিলাম যখন মহাব্বতইন এবং কাভি খুশি কাভি গামে শাহরুখকে বকাঝকা করেন।

‘পিকু’ তারকা অবাক হয়ে বলেন, তখন তাকে বকলাম? মহাব্বতইনে সেই আমাকে বকেছে।

উত্তরে রেখা কুমারি বলেন, না, আপনিই প্রথমে বকেছিলেন। আর কাভি খুশি কাভি গামে বাড়ি থেকে বের করে দেন।

‘কেথ্রিজি’তে শাহরুখকে বাড়ি থেকে বের করে দেয়া প্রসঙ্গে লেখক ও পরিচালককে জিজ্ঞাসা করতে বলেন বিগ বি।

অপর্ণা বলেন, ওই সব দৃশ্য দেখে খুব কেঁদে ছিলেন তিনি। তখন অমিতাভ বলেন, ডিয়ার লেডি, আমি ক্ষমা চাইছি এবং শাহরুখের কাছেও ক্ষমা চাইছি।

তবে রেখা কুমারি জানান, এখন আর রাগ নেই। তখন তিনি অনেক ছোট ছিলেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা