বিনোদন

এবার তাহসান-স্পর্শিয়ার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক : বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কী-বোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক তাহসান।

২০০৬ সালের ৩ আগস্ট তিনি বিয়ে করেন মডেল, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০শে জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে আসন্ন বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন।

এ দিকে অর্চিতা স্পর্শিয়া মডেল ও অভিনেত্রী। মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন।

এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া বিটিভি তে বিবিসি এর উজান গাঙ্গের নাইয়া তে অভিনয় করে তাঁর কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন।

এ দুজনের একটি ছবি ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যায় এক গাড়িতে তাহসান-স্পর্শিয়া। পরে জানা গেলো এটি শুটিংয়ের একটি দৃশ্য।

সম্প্রতি থ্রিলারকে উপজীব্য করে গল্প ফাঁদলেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। তার এই নতুন থ্রিলারের নাম ‘ছক- দ্য মেজ’। এতে নতুন জুটি হিসেবে অভিনয় করছেন গায়ক ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা