বিনোদন

নোবেলকে হুমকি দিলেন ইমন চক্রবর্তী

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরু থেকেই একের এর এক বির্তকের জন্ম দিয়ে চলছেন জি বাংলা সারেগামাপা থেকে শিল্পীর খ্যাতি পাওয়া মঈনুল আহসান নোবেল। সম্প্রতি নোবেলের জাতীয় সঙ্গীত নিয়ে করা মন্তব্যের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। কয়েক মাস আগের ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলে নোবেল বিতর্কের মধ্যে জড়ান।

ভিডিওতে দেখা যায়, প্রিন্স মাহমুদের লেখা এবং জেমসের গাওয়া ‘আমার সোনার বাংলা’ গানটির কিছু অংশ গাইছেন। এরপর একজন সঞ্চালকের প্রশ্নের উত্তরে নোবেল বলছেন, “রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ যতটা না দেশকে এক্সপ্লেইন করে তারচেয়ে কয়েক হাজার গুণে এক্সপ্লেইন করে প্রিন্স মাহমুদ স্যারের লেখা এই গানটা।” এমনকী এই গানটিই বাংলাদেশের জাতীয় সংগীত হোক, এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিলও হয়েছিল বলে জানান নোবেল।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। কেউ নোবেলের পক্ষে বলছেন, আবার কেউ বিপক্ষে। এরইমধ্যে কলকাতার কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী একেবারে আক্রমানাত্মক হয়ে উঠলেন নোবেলের সমালোচনায়। ফেসবুক পোস্টে নোবেলকে সামনে পেলে চাবুক মারার ইচ্ছাপ্রকাশ করলেন তিনি৷

নোবেলের সেই বক্তব্যের ভিডিও শেয়ার করে তিনি নিজের ফেসবুকে লিখেছেন, “সরি টু সে… ইনাকে সামনে পাইলে চাবকাতাম।”

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা