বিনোদন

যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার অভিনেতা বিজয় রাজ

বিনোদন ডেস্ক : ফের বলিউডে যৌন হেনস্তার অভিযোগ। এবার শুটিংয়ের সেটে মহিলা ক্রু মেম্বারকে যৌন হেনস্তা করেছেন অভিনেতা বিজয় রাজ। এই অভিযোগে মঙ্গলবার (৩ নভেম্বর) গোন্দিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।

ভারতের মধ্য প্রদেশের বালাঘাট জঙ্গলে ‘শেরনি’ সিনেমার শুটিং করছিলেন এই অভিনেতা। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, শুটিং টিমের এক নারীকে যৌন হেনস্তা করেছেন তিনি।

গোন্দিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার অতুল কুলকার্নি বলেন, ওই নারী সোমবার রাতে আমাদের কাছে এসে অভিযোগ করেন- ক্রুরা যে হোটেলে থাকেন সেখানে বিজয় রাজ তাকে যৌন হেনস্তা করেছেন। তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে রাজের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

কুলকার্নি আরো বলেন, আমরা বিজয় রাজের বিরুদ্ধে ঘটনার সত্যতার প্রমাণ পাই এবং তাকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করি। ক্রুদের মধ্যে একজন প্রত্যক্ষদর্শী আমাদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেপ্তারের পর স্থানীয় আদালত থেকে জামিন নিয়ে ছাড়া পান অভিনেতা বিজয় রাজ।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভোপাল এক্সপ্রেস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন বিজয় রাজ। রামগোপাল ভার্মার ‘জঙ্গল’ সিনেমার মাধ্যমে বিশেষ পরিচিতি পান তিনি। এরপর ‘রান’, ‘যুবা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘বোম্বে টু গোয়া’, ‘ধামাল’, ‘ওয়েলকাম’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। তার পরবর্তী সিনেমা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা