বিনোদন

নায়ক নিয়ে খুব চিন্তায় দীঘি

বিনোদন ডেস্ক : চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একের পর এক হিট ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার পর চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন তিনি। তবে এবার একবারে পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

সেই ছোট্ট দীঘি এখন ষোলকলা যুবতী। সম্প্রতি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির শুটিংও শেষ করেছেন তিনি। তবে শুটিং শেষ হলেও প্রথমবার হওয়ায় ভয়টা এখনো কাটেনি এই উঠতি নায়িকার।

তবে মাঝখানে প্রায় আট বছরের মতো ক্যামেরার বাহিরে ছিলেন এই নায়িকা। এসময় তার কাছে অনেক ছবি অফার আসে বলেও জানান তিনি। কিন্তু নিজেকে তৈরি করার জন্যই এই সময় নিয়েছেন বলে জানান দীঘি।

এদিকে ‘তুমি আছো তুমি নেই’ নামে নতুন একটি ছবিতে দীঘি নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। প্রখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এটি পরিচালনো করেছেন। এই ছবিটিতেই প্রথমে নায়ক হিসেবে চূড়ান্ত ছিলেন বাপ্পি চৌধুরী। এরপরে বাপ্পি ছেড়ে দেয়ার পর ছবিটিতে চুক্তিবদ্ধ হন সাইমন কিন্তু তাপরে আবার সেই ছবিতে নায়ক হিসেবে নাম আসে শান্ত খান।

নায়ক পরিবর্তনের ব্যাপারে দীঘি বলেন, একের পর এক নায়ক পরিবর্তন হওয়ায় ছবিটি নিয়ে তারও চিন্তা হচ্ছে। শেষ পর্যন্ত ছবিটি আর হচ্ছে কিনা সেটি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এই নায়িকা।

শিডিউল জণিত কারণ ও বাপ্পির লুক পরির্তন করার অজুহাতে ছবি থেকে সরে দাঁড়ান বাপ্পি। এরপরই আসেন সায়মন সাদিক। কিন্তু এবার ছবির দ্বিতীয় নায়িকার সঙ্গে গান করার অনিচ্ছায় বেঁকে বসলেন সাইমনও। তবে সাইমন ছবিটি না করায় সেখানে আসিফ ইমরোজকে নায়ক হিসেবে নেয়া হবে বলে দীঘিকে জানানো হয়েছিলো। কিন্তু মঙ্গলবার দীঘি জানলেন আসিফ ইমরোজ নয় ছবিটিতে দীঘির নায়ক হবে শান্ত খান।

দীঘি বলেন, ‌ঝন্টু আঙ্কেল একজন বিখ্যাত নির্মাতা। তিনি অবশ্যই ভালো কিছু করবেন সে বিশ্বাস রয়েছে। কিন্তু ছবির নায়ক কেনো বারবার পরিবর্তন হচ্ছে সেটা আমিও তেমন কিছু জানিনা। তার পরও আশা করবো ‘তুমি আছো তুমি নেই’ ভালো একটি সিনেমাই হবে।

এদিকে ‌'তুমি আছো তুমি নেই’ ছবিটির শুটিং শুরুর কথা আগামী সপ্তাহে। সে মোতাবেক ছবিটির সবগুলো গান ইতোমধ্যে রেকর্ডিং শেষ করা হয়েছে। তার পরও ছবিটির ঠিক সময়ে শুটিংয়ে যেতে পারবে কিনা সে বিষয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা