বিনোদন

বন্ধুদের সঙ্গে কক্সবাজারে গিয়ে অপহরণ হলেন চিত্রনায়িকা আইরিন

বিনোদন প্রতিবেদক : বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে গিয়ে অপহরণ হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা আইরিন সুলতানা। হ্যাঁ প্রিয় পাঠক যা পড়েছে ন তা সত্যি। তবে এটি বাস্তব জীবনের ঘটনা নয়, ‘ব্ল্যাক লাইট’ নামে একটি সিনেমার গল্পে এমন চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু।

আইরিন বলেন ‘‘ব্ল্যাক লাইট’ সিনেমার গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। গল্পে আমি বাবা-মায়ের আদরের মেয়ে। যে কারণে কখনো একা কোথাও ঘুরতে যেতে দেন না। অনেক বুঝিয়ে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে যাই। সেখানে গিয়ে কিডন্যাপ হই। এরপর তৈরি হয় নানা জটিলতা। সিনেমাটির বড় অংশজুড়ে দেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি এতে সামাজিক সচেতনতামূলক বার্তা রয়েছে।’’

গত ২৪-৩০ অক্টোবর পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন আইরিন। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবীনি’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে।

আইরিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মার ভালোবাসা’। কলকাতা ও বাংলাদেশে মুক্তি পায় এটি। হারুন-উজ-জামান পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সুমিত সেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা