বিনোদন

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় অমিতাভে বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক : হিন্দুদের ভাবাবেগে আঘাতের অভিযোগে কউন বনেগা ক্রোড়পতি এবং শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল শুরু হয়েছে।

প্রসঙ্গত, রিয়ালিটি শোয়ের সংশ্লিষ্ট এই পর্বের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অনুপ সোনি এবং সমাজকর্মী বেজওয়াড়া উইলসন। এই পর্বে ৬ লক্ষ ৪০ হাজার টাকা জিতে নেওয়ার জন্য ছিল সেই প্রশ্ন। যাকে ঘিরে সূত্রপাত এত বিতর্কের। প্রশ্নটি ছিল, ১৯২৭ সালের ২৫ ডিসেম্বর ডা. বিআর আম্বেদকর ও তার অনুগামীরা কোন ধর্মগ্রন্থ পুড়িয়েছিলেন।

চারটি বিকল্পে ছিল- বিষ্ণুপুরাণ, ভগবত গীতা, ঋগ্বেদ এবং মনুস্মৃতি। উত্তর ছিল মনুস্মৃতি। প্রশ্নটির উত্তর দেওয়ার পর অমিতাভ বিআর আম্বেদকরের বিষয়ে বলতে থাকেন যে, তিনি কীভাবে জাত-ধর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সমাজের উচ্চবর্ণের ব্যক্তিদের বিরোধিতা করেছেন। এই পর্বের পরই নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। অভিযোগ, অমিতাভ বচ্চন ও কৌন বনেগা ক্রোড়পতি হিন্দু ভাবাবেগে আঘাত করেছে।

এরপরই একটি হিন্দু সংগঠনের তরফে কউন বনেগা ক্রোড়পতি এবং বিগ বি-র বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। হিন্দু ধর্মে আঘাতের অভিযোগেই লখনউতে দায়ের করা হয় অভিযোগ। ওই ঘটনার পরই ‘বয়কট কেবিসি’ বলে ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে ওই অভিযোগ।

সান নিউজ/এসএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু 

কুমিল্লায় আর্জেন্টিনা বনাম মিশরের ফুটবল ম্যাচ ঘিরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থ...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

বাহরাইন ও কুয়েতের ৮৫ স্থাপনায় ইরানের হামলা 

হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও ইরানের...

ঢাকা মেডিকেল মর্গে অনিয়মের অভিযোগ, শোকাহত পরিবারে বাড়তি আর্থিক চাপ

মানুষের মৃত্যুর পর অস্বাভাবিক ঘটনার কারণ অনুসন্ধানে ময়নাতদন্ত একটি গুরুত্বপূর...

শিবচরে ‘পদ্মা পাড়ের জীবন যুদ্ধ’ শীর্ষক মহড়া অনুষ্ঠিত 

পদ্মা পাড়ের মানুষের জীবন-সংগ্রাম, বন্যা পূর্বাভাস এবং দুর্যোগ মোকাবিলায় সচেতন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা