বিনোদন

‘মাইনকার চিপায়’ নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : গান, সিনেমা কিংবা ওয়েব ফিল্ম—সবকিছুতেই বেড়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার উপস্থিতি। কিছুদিন আগেই তার গাওয়া ‘আমি চাই থাকতে’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। এবার এ নায়িকা পড়েছেন ‘মাইনকার চিপায়’!

মূলত ‘মাইনকার চিপায়’ নামের একটি ওয়েব ফিল্মের অনুষ্ঠানে গিয়ে নতুন ঘোষণা দিয়েছেন নুসরাত ফারিয়া। এ ঘোষণা দেয়ার আগে তাকেও সিডিউল নিয়ে ‘মাইনকার চিপায়’ পড়তে হয়েছিল! এ নায়িকা জানান, তার হাতে নতুন কাজের জন্য পর্যাপ্ত সময় ছিল না। কিন্তু গল্পটা পড়েই তিনি বেশ চিন্তায় পড়ে যান। পরের অবশ্য শুটিং করার সিদ্ধান্ত নেন।

‘মাইনকার চিপায়’ নামের ওয়েব ফিল্মটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পাবে ৯ নভেম্বর। এটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার আবরার আতহার। এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় তিন তারকা আফরান নিশো, শ্যামল মাওলা ও শরিফুল রাজ।

তবে নুসরাত ফারিয়া যে ওয়েব ফিল্মে অভিনয় করবেন সেটির নাম ‘যদি, কিন্তু, তবুও...’। আগামী ৭ নভেম্বর থেকে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্মটির শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে এ নায়িকার। এতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে।

নুসরাত ফারিয়া বলেন, অনেক কষ্টে সিডিউল দিতে পেরেছি। গল্প, বাজেট এবং দর্শকদের দেখানোর প্লাটফর্ম পছন্দ হওয়ার কারণেই ‘যদি, কিন্তু, তবুও...’-তে চুক্তিবদ্ধ হয়েছি।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ২০১৫ সালে চলচ্চিত্রে আসেন নুসরাত ফারিয়া। ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিক’, ‘শাহেন শাহ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা