বিনোদন

রাজামৌলিকে লাঠিপেটা, সিনেমা হলে আগুন লাগানোর হুমকি

বিনোদন ডেস্ক : ‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির কাছে দর্শকদের চাহিদা এখন আকাশছোঁয়া। তবে তার আগামী সিনেমা ‘আরআরআর’ নিয়ে একের পর এক হুমকি ও সমালোচনা চলছেই। সিনেমাটিতে একশ’ বছর আগের এক ঐতিহাসিক প্রেক্ষাপটকে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন রাজামৌলি।

আর সেই রিল লাইফেই আদিবাসী নেতা কোমারাম ভীমের আবির্ভাব। কিন্তু যত বিতর্ক পর্দায় তার লুক নিয়ে। গত ২২ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় ভীমের ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। তারপর থেকেই তোপের মুখে পড়েছেন নির্মাতা।

হিন্দু আদিবাসী নেতার মাথায় মুসলিমদের ফেজ টুপি দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন দক্ষিণ ভারতের আদিলাবাদ এলাকার আদিবাসীরা। ক্ষোভ প্রকাশ করেছেন যাকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা সেই কোমারাম ভীমের নাতি সোনে রাও। এবার তেলেঙ্গানার এক বিজেপি নেতারও হুমকির মুখে পড়তে হলো পরিচালককে।

সম্প্রতি এক জনসভায় দাঁড়িয়ে রাজামৌলিকে হুমকি দেন তেলেঙ্গানা বিজেপির রাজ্য সভাপতি ও করিমনগরের সাংসদ বান্ডি সঞ্জয় কুমার। তিনি বলেন, সিনেমাটিতে ভীমকে ফেজ টুপি পরানোর ফল ভাল হবে না। সেই দৃশ্য না সরিয়ে দিলে এর ফল ভুগতে হবে। তার কথায়, ‘বিষয়টা নিয়ে উত্তেজনা ছড়াতেই কোমারাম ভীমকে ফেজ টুপি পরিয়েছেন রাজামৌলি। আমরা কি সেটা মেনে নেব? কখনোই নয়। ’

রাজামৌলিকে হুমকি দিয়ে তিনি বলেন, আপনি যদি আদিবাসীদের অধিকার খর্ব করে ও তাঁদের অনুভূতিতে আঘাত করে কোমারাম ভীমের অমর্যাদা করেন, তাহলে আমরা আপনাকে লাঠিপেটা করব। প্রেক্ষাগৃহে সিনেমাটি ‍মুক্তি দিলে যেসব সিনেমা হলে আপনার সিনেমা দেখানো হবে সেখানে আমরা আগুন লাগাব।

জনসভায় তার এমন মন্তব্যের পর বিতর্ক দানা বেঁধেছে। আদিবাসীদের অনেকের সমর্থনও পেয়েছেন তিনি। যদিও এ নিয়ে এখনও নির্মাতাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। ব্রিটিশ শাসনামলের কাহিনি তুলে ধরবে রাজামৌলির নতুন সিনেমা। ‘রাইজ রোর রিভল্ট’, এই তিন শব্দের প্রথম অক্ষর নিয়েই ছবির নাম দেওয়া হয়েছে ‘আরআরআর’। এর কেন্দ্রে স্বাধীনতাকামী দুই বীর যোদ্ধা কোমারাম ভীম ও আলুরি সীতারাম রাজু। হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে লড়েছিলেন ভীম। যে চরিত্রে জুনিয়র এনটিআর অভিনয় করছেন। আর রাজুর চরিত্রে দেখা যাচ্ছে রাম চরণকে।

দক্ষিণ ভারতের আদিবাসী সম্প্রদায় সেই যোদ্ধাদের দেবতার মতো সম্মান করে। এর সঙ্গে তাঁদের ভাবাবেগ জড়িত। আর সেই কারণেই ফেজ টুপি পরানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ইতিহাসকে এভাবে বিকৃত করা যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভীমপুত্র সোনে রাও।

রাজামৌলির কাছে তার আবেদন, অবিলম্বে ভীমের এই মুসলিম পোশাকের দৃশ্য বাদ দেওয়া হোক। তা না হলে বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন তারা। সেই আগুনেই এবার ঘি ঢাললেন বিজেপি নেতা।

‘আরআরআর’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন অজয় দেবগণ ও আলিয়া ভাট।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা