বিনোদন

যেভাবে নতুন জীবন শুরু করলেন কাজল আগরওয়াল

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা কাজল আগরওয়াল ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। নতুন বাড়িতে প্রবেশ করে, স্বামী গৌতমের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কাজল আগরওয়াল ও গৌতম কিচলুর বিয়ের নানান ছবি ও ভিডিও।

এবার নতুন বউ-এর সঙ্গে মিলে পুজায় বসার ছবি পোস্ট করলেন কাজলের স্বামী গৌতম নিজেই। পুজার ছবি পোস্ট করে গৌতম কিচলু লিখেছেন “নতুন সূচনার উদযাপন। গত সপ্তাহে আপনাদের কাছে যে আশীর্বাদ পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ, আমার স্ত্রী এবং আমাদের নতুন বাড়ির জন্য।”

গত ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন কাজল আগরওয়াল। মুম্বাইয়ে কাজল-গৌতমের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন আর বন্ধুদের নিয়েই এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে একটা রিসেপশন পার্টিও আয়োজন করেন নব-দম্পতি।

গৌতমের সঙ্গে নতুন জীবন শুরু করা নিয়ে উচ্ছ্বসিত কাজল। তার আশা, জীবনে চলার পথে ভক্তরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, ভালবেসেছেন, ভবিষ্যতেও তারা থাকবেন। প্রসঙ্গত, কাজলের স্বামী গৌতম ব্যবসায়ী, ইন্টিরিয়র ডিজাইনার, ই-কমার্স প্ল্যাটফর্ম ডিসার্ন লিভিংয়ের মালিক।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা